কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

পেট্রোল পাম্পে পাবলিক টয়লেট নির্মাণের নির্দেশ

পেট্রোল পাম্পে পাবলিক টয়লেট নির্মাণের নির্দেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন এবং বিপণিবিতানে পাবলিক টয়লেট স্থাপনের নির্দেশনা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার গুলশানে একটি হোটেলে গোলটেবিল বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। ঢাকার পাবলিক স্যানিটেশন বিষয়ে দক্ষিণ এশীয় অংশীজনকে নিয়ে এ গোলটেবিলের আয়োজন করে ওয়াটারএইড, অ্যাডমিনিস্টেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া (এএসসিআই), বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং কিম্বারলি-ক্লার্ক। আতিক বলেন, শহরে নাগরিকদের চাহিদার তুলনায় পাবলিক টয়লেটের সংখ্যা খুবই কম। এতে চলতি পথে নারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। ডিএনসিসির আওতাধীন এলাকায় অনেক সিএনজি স্টেশন এবং পেট্রোল পাম্প রয়েছে। প্রতিটি পাম্প এবং স্টেশনে একটি করে পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে। সেখানে নারী-পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে। তিনি বলেন, পেট্রোল পাম্প এবং সিএনজি স্টেশনে পাবলিক টয়লেট সংশ্লিষ্ট মালিকরা নিজ খরচে নির্মাণ করবেন। যে পাম্পে পাবলিক টয়লেট থাকবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আকবর হোসেন, ওয়াটারএইড আঞ্চলিক পরিচালক (দক্ষিণ এশিয়া) ডা. খায়রুল ইসলাম, কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, সেন্টার ফর আরবান গভর্নেন্স, এনভায়রনমেন্ট, এনার্জি, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ভি শ্রীনিবাস চারি, এএসসিআই সহযোগী অধ্যাপক ড. এম স্নেহলতা প্রমুখ। বৈঠকটি সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X