কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

সোহরাওয়ার্দীতে তারুণ্যের সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

সোহরাওয়ার্দীতে তারুণ্যের সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

নয়াপল্টন নয়, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। ইতোমধ্যে এ সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে বৈঠক করে। বৈঠক শেষে ডিএমপি সদর দপ্তরের সামনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের এই অনুমতি পাওয়ার বিষয়টি জানান। তিনি বলেন, ‘দুপক্ষের (পুলিশ ও বিএনপি) মধ্যে আলোচনার ভিত্তিতে সমাবেশের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। পুলিশ মৌখিকভাবে সমাবেশের অনুমতি দিয়েছে। আমরা পুলিশকে লিখিত আবেদন দিয়েছি।’ কাল শনিবার এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। বিএনপির তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এ সমাবেশের আয়োজন করবে। এর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ করতে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছিল বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণদের অংশ নেওয়ার জন্য উজ্জীবিত করতে এর আগে দেশের পাঁচটি জেলায় এ কর্মসূচি পালন করেছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X