চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৮:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

চেকের সাইজ বুঝে ‘ঘুষ’ নেন হিসাবরক্ষক

চেকের সাইজ বুঝে ‘ঘুষ’ নেন হিসাবরক্ষক

হাতে কলম, সামনে ফাইলপত্র। একটি কাগজে সই দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে থেকে টাকা গুঁজে দেন এক ব্যক্তি। এরপর আর একটি কাগজ সামনে নিলে পেছন থেকে টাকা দিচ্ছিলেন আরও একজন। হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে ভিডিওটি ঘুষের লেনদেনের। ছড়িয়ে পড়া ভিডিওতে যে ব্যক্তিকে টাকা নিতে দেখা গেছে, তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হিসাবরক্ষক মাসুদুল ইসলাম। অভিযোগ উঠেছে, এভাবেই ঠিকাদারের উন্নয়ন কাজের বিলের চেক দেওয়ার বিপরীতে ‘ঘুষ’ নেন তিনি।

দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তিকে বিলের চেক দেন মাসুদ। তখন ওই ব্যক্তি তার হাতে টাকা দেন। টাকা নিয়ে তা নিজের প্যান্টের পকেটে রেখে দেন তিনি। তবে টাকার অঙ্ক স্পষ্ট দেখা যায়নি। ভিডিওর ১ মিনিট ৫ সেকেন্ডে দেখা গেছে, আরেকজন ৫০০ টাকার নোট দিচ্ছেন মাসুদকে। তবে ভিডিওটি কোন সময়ের তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি আরও কয়েক বছর আগের হতে পারে বলে জানিয়েছেন চসিকের কয়েকজন ঠিকাদার।

কয়েকজন ঠিকাদার বলেন, বিলের চেক নিতে গেলে ঘুষ নেওয়ার বিষয়টি সিটি করপোরেশনের জন্য স্বাভাবিক বিষয়। চেকে টাকার অঙ্ক কম হলে ৫০০ টাকা দিতে হয়। অঙ্ক বেশি হলে ঘুষের পরিমাণও বেড়ে যায়। এ বিষয়ে জানতে মাসুদুল ইসলামের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভিডিওটি আমাকে একজন পাঠিয়েছেন, দেখেছি। পরবর্তী কার্য দিবসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চসিকের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী বলেন, ভিডিওটি দেখিনি। তবে চেক দেওয়ার সময় টাকা নিলে সেটি অপরাধ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১০

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১১

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১২

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৩

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৪

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৫

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৬

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৭

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৮

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৯

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

২০
X