বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৩:১১ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৮:০৫ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

ক্ষুধা পেলে খান ছুরি, নেইল কাটার চাবির রিং

ক্ষুধা পেলে খান ছুরি, নেইল কাটার চাবির রিং

কয়েকদিন ধরে এক যুবকের পেটে ভীষণ ব্যথা। প্রাথমিকভাবে পেটব্যথার ওষুধে কাজ হয়নি তার। এরপর জেলা শহরের এক বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা এক্সরে ও ইউএসজি করে দেখেন, তার পাকস্থলীতে ভারী ধাতব রয়েছে। দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন শল্য চিকিৎসকরা। তাতেই পাওয়া যায় চাবির রিং, ছুরি ও নেইল কাটার, যা দেখে চক্ষু চড়কগাছ সবার। ভারতের বিহারের পূর্ব চম্পারণ জেলায় গত রোববার এ ঘটনা ঘটে। স্থানীয় মতিহারির ২২ বছর বয়সী ওই যুবকের পাকস্থলীতে অস্ত্রোপচার করে ওইসব পান চিকিৎসকরা। ওই চিকিৎসক দলের প্রধান সার্জন ডা. অমিত কুমার বলেন, ‘প্রথমে তার পেট থেকে একটি চাবির রিং বেরোয়। পরে দেখা যায় দুটি চাবিও রয়েছে। তার সঙ্গে আছে চার ইঞ্চি মাপের একটি ছুরি এবং দুটি নেইল কাটার।’

হাসপাতাল সূত্র জানায়, ওই যুবকের অবস্থা ভালো। ক্রমেই তার উন্নতি হচ্ছে। দ্রুত বাড়িতে ফিরতে পারবেন তিনি।

জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, তিনি কিছুদিন ধরে ক্ষুধা পেলে ধাতব বস্তু গিলে খেতে শুরু করেছিলেন। চিকিৎসকরা বলছেন, এক ধরনের মানসিক রোগে আক্রান্ত ওই যুবক। তার এখন মানসিক চিকিৎসা প্রয়োজন। সূত্র: হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X