কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

গাজীপুরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে এস এম ইমদাদুল হক আকলু নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নাসু মার্কেট এলাকায় তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন।

নিহত ইমদাদুল হক আকলু (৬০) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমদাদুল হক সকালে চা পান করতে নাসু মার্কেট এলাকায় যান। সেখানে অতর্কিত লাঠি নিয়ে তার ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। এতে লাঠিপেটায় ঘটনাস্থলেই ইমদাদুল হক মারা যান। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ইমদাদুল হককে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন জানান, ইমদাদুল হক নাসু মার্কেট এলাকায় গেলে সেখানে আওয়ামী লীগের লোকজন লাঠি নিয়ে তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই ইমদাদুল হক মারা যান।

কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, লাঠিপেটায় ইমদাদুল হক নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

মসজিদের ইমামের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

১০

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

১১

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১২

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১৩

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১৪

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৫

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৬

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৭

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৮

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১৯

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

২০
X