ইউসুফ আরেফিন
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

কোরবানির পশু চাহিদার চেয়ে বেশি আছে

আন্তঃমন্ত্রণালয় সভা আজ
কোরবানির পশু চাহিদার চেয়ে বেশি আছে

এবারও ঈদুল আজহায় দেশে উৎপাদিত পশু দিয়েই কোরবানির চাহিদা মিটবে। কোরবানির জন্য দেশে ১ কোটি ২৫ লাখের বেশি পশু রয়েছে। আর চাহিদা রয়েছে ১ কোটির বেশি। ফলে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গরু আমদানির প্রয়োজন হবে না। অবৈধ পথে গরু আনার বিষয়টি বন্ধে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে সরকার। ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে পশুর অবাধ পরিবহন নিশ্চিত করা-সংক্রান্ত বিষয়ে আজ বুধবার আন্তঃমন্ত্রণালয় সভা করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সভা থেকে নির্বিঘ্নে কোরবানি সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা আসবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন কালবেলাকে বলেন, নির্বিঘ্নে কোরবানির কার্যক্রম শেষ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার (আজ) সকাল ১০টায় আন্তঃমন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হবে। সভায় কোরবানির যাবতীয় কার্যক্রম বিস্তারিত তুলে ধরা হবে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। তিনি বলেন, এ বছরও শতভাগ কোরবানি দেশের পশুতেই করা সম্ভব হবে। চাহিদার চেয়ে পশু বেশি রয়েছে।

ইফতেখার জানান, বৈজ্ঞানিক উপায়ে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে সারা দেশে ৭২ হাজার ৫৬৩ খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে খামার থেকে আসা গরু নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হবে বলে আশা করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, পশু পরিবহনের সময় ব্যবসায়ীদের পথে পথে চাঁদাবাজির সম্মুখীন হতে হয়। ফলে ব্যবসায়ীরাও গরু-ছাগলের দাম বেশি চান। এ জন্য চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্টেরয়েড বা হরমোন দিয়ে গরু হৃষ্টপুষ্টকরণ নিষিদ্ধ জানিয়ে কর্মকর্তারা আরও বলেন, হাটে কেউ এ ধরনের গরু-ছাগল বিক্রির জন্য আনলে তা পরীক্ষা-নিরীক্ষা করবে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষ মেডিকেল টিম। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার বলেন, অন্যান্য বছরের মতো এ বছর আমরা দেশি পশুতেই কোরবানির চাহিদা মেটাতে পারব। ভারতীয় গরুর ওপর আর নির্ভর করতে হবে না। ভারত থেকে গরু আসবেও না। খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য ব্যবস্থা নেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কোন বিভাগে কত পশু:

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের বিভিন্ন খামারে প্রায় ৭ লাখ ৪৭ হাজার, চট্টগ্রাম বিভাগে প্রায় ১৭ লাখ ৭৩ হাজার, রাজশাহী বিভাগে প্রায় ৪৪ লাখ ৭৮ হাজার, খুলনা বিভাগে প্রায় ১১ লাখ ৮২ হাজার, বরিশাল বিভাগে প্রায় ৪ লাখ ১১ হাজার, সিলেট বিভাগে প্রায় ২ লাখ ১২ হাজার, রংপুর বিভাগে প্রায় ১৫ লাখ ৫২ হাজার, ময়মনসিংহ বিভাগে প্রায় ৫ লাখ ৩৩ হাজার কোরবানিযোগ্য পশু রয়েছে। এ ছাড়া গৃহপালিত প্রায় ১৬ লাখ ৪৩ হাজার কোরবানিযোগ্য পশু রয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২২ সালে কোরবানিযোগ্য পশু ছিল ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি। এর মধ্যে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি কোরবানি হয়েছিল। গত বছর কোরবানির পশু উদ্বৃত্ত ছিল প্রায় ৭৫ লাখ। চলতি বছরও প্রায় ২০ লাখ পশু উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X