ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

‘আওয়ামী লীগ ফিরবে’ মন্তব্য করায় ইউএনও প্রত্যাহার

‘আওয়ামী লীগ ফিরবে’ মন্তব্য করায় ইউএনও প্রত্যাহার

‘আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো’—এমন বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন। পরে তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। তবে তিনি এমন কোনো মন্তব্য করেননি বলে জানান ওই কর্মকর্তা।

গতকাল বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএনওর বিরুদ্ধে সিনিয়র সচিবের সামনে ওই মন্তব্যের অভিযোগ তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিসুর রহমান সজল। ব্যক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের এক মতবিনিময় সভা চলাকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমানের উপস্থিতিতে সমন্বয়ক সজল এ অভিযোগ করেন।

তবে এমন কোনো মন্তব্য করেননি বলে দাবি করেছেন ইউএনও আল মামুন। তিনি কালবেলাকে বলেন, ‘আমি আওয়ামী লীগ নিয়ে এমন কোনো কথাই বলিনি। ওনাদের সঙ্গে যখন কথা বলি, তখন বিএনপি-জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন। ওই ধরনের কথা বলা হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিসুর রহমান সজল মতবিনিময় সভায় বক্তব্যকালে অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি জেলার সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আল মামুন। ওই স্মরণসভায় তিনিও বক্তব্য দেন। সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে আমি বলেছিলাম, দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।

এরপর ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন। ওই সময় তিনি তার অঙ্গভঙ্গিতে এবং আমাদের ছলেবলে-কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা কাল)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১০

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১১

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

১৩

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

১৫

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

১৬

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

১৭

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৮

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

১৯

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

২০
X