মো. ইবাদ হোসেন, আটপাড়া (নেত্রকোনা)
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০২:৫৩ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৯:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ
ঐতিহ্য

২২৯ বছরের সাক্ষী যে মসজিদ

২২৯ বছরের সাক্ষী যে মসজিদ

সময়ের প্রবাহে অনেক কিছুই বিলীন হয়ে গেছে, কিন্তু ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নেত্রকোনার আটপাড়ার স্বরমুশিয়া খাঁ বাড়ি ৩ গম্বুজ জামে মসজিদ। ২২৯ বছর আগে নির্মিত এই মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং ইসলামী স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন।

নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে ১২১৭ হিজরিতে বাংলার বারো ভূঁইয়া সর্দারদের অন্যতম ঈসা খাঁর পুত্র মুসা খাঁ মসজিদটি নির্মাণ করেন। ৬-৮ ফুট পুরু দেয়ালবিশিষ্ট এই মসজিদ তখনকার সময়ের তুলনায় ব্যতিক্রমী ও সুদৃঢ় নির্মাণশৈলীর উদাহরণ। সাধারণত এমন মজবুত কাঠামো রাজপ্রাসাদ কিংবা দুর্গে দেখা যায়, যা এই মসজিদে এক রাজকীয় বৈশিষ্ট্য যোগ করেছে।

প্রথমদিকে মসজিদে এক কাতারে ১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। প্রায় ৩০ বছর আগে বারান্দা সম্প্রসারণের ফলে এখন ৭০ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। আধুনিকতার ছোঁয়া দিতে মসজিদের ফ্লোর সংস্কার ও টাইলস সংযোজন করা হয়েছে, যা এর নান্দনিকতাকে আরও বাড়িয়ে তুলেছে। মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর তিনটি গম্বুজ। মসজিদ কমিটির সভাপতি কাজী ফজলুর রহমান খান বলেন, ‘অনেকে মনে করেন, এই তিন গম্বুজ ইসলামের প্রথম তিন খলিফা হজরত আবু বকর (রা.), হজরত উমর (রা.) এবং হজরত ওসমান (রা.)-এর প্রতি শ্রদ্ধার প্রতীক। যদিও এ ব্যাপারে নিশ্চিত প্রমাণ নেই, তবে এটি স্থানীয়দের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।’ শতাব্দীর পর শতাব্দী ধরে স্বরমুশিয়া খাঁ বাড়ি ৩ গম্বুজ জামে মসজিদ কেবল একটি উপাসনালয় নয়, বরং ইসলামী ঐতিহ্যের ধারক ও বাহক। মুসা খাঁর বংশধর মোতাহার হোসেন খান মোতালিব বলেন, এই প্রাচীন মসজিদ শুধু অতীতের স্মারক নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ইতিহাসের এক মূল্যবান সম্পদ। স্থানীয়রা মসজিদের সংরক্ষণ ও উন্নয়নে কাজ করে চলেছেন, যাতে এটি আরও বহু শতাব্দী ধরে ইসলামের আলো ছড়িয়ে যেতে পারে।

এই মসজিদ শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং এটি ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সবার মনে শ্রদ্ধা ও গর্বের জায়গা তৈরি করে রেখেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১০

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১১

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১২

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৩

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৪

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৫

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৭

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৮

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৯

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

২০
X