আলী ইব্রাহিম
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০২:৪৩ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১১:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ
স্বর্ণ চোরাচালান

কাস্টমসের গুদাম থেকে ১৫০ ভরি উধাও

৬ ডিএমের পণ্য খুঁজে পাচ্ছেন না কর্মকর্তারা
কাস্টমসের গুদাম থেকে ১৫০ ভরি উধাও

ঢাকা কাস্টম হাউসের গুদামে প্রায় ১৫০ ভরি ওজনের স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ৬টি ডিটেনশন মেমোর (ডিএম) এই পণ্য গুদামে মিলছে না। এখন একে অন্যকে দোষারোপ করছেন গুদামের কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, এসব স্বর্ণ জব্দ করে গ্রাহককে ডিএমের কপি দিলেও সার্ভারে এন্ট্রি দেননি গুদাম কর্মকর্তারা। এখন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্ট করছেন কাস্টমস কর্মকর্তারা। এর মধ্যে আগামী সাত কার্যদিবসে এসব স্বর্ণ খুঁজে বের করতে না পারলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এসব কর্মকর্তার বিরুদ্ধে।

এর আগে বেনাপোল কাস্টম হাউসে স্বর্ণ নিয়ে বড় ধরনের কেলেংকারির ঘটনা ঘটে। পরে গুদামের আলাদা নীতিমালা থেকে শুরু করে সফটওয়্যারে এন্ট্রির বিষয়টি বাধ্যতামূলক করা হয়। কিন্তু এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণ উধাও হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে। এ ছাড়া সঠিকভাবে তদন্ত করলে আরও অনেক ঘটনা বেরিয়ে আসবে বলেও মনে করেন খোদ কাস্টমস কর্মকর্তারা।

এদিকে গুদামের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব মো. সাইদুল ইসলাম সাহেদের বদলি আদেশ স্থগিতা করা হয়েছে। গতকাল সোমবার কাস্টম হাউসের করা আদেশে বলা হয়েছে গুদামের মূল্যবান জিনিসপত্র বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তার এয়ার ফ্রেইট ইউনিটে বদলির আদেশ স্থগিত থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে গুদামের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ স্বর্ণ হারানোর বিষয়টি অস্বীকার করেন। পরে আরেক সহকারী রাজস্ব কর্মকর্তা আকরাম শেখ কালবেলাকে বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আর কিছু না বলে তিনি ফোনের লাইন কেটে দেন।

কাস্টম হাউস সূত্র জানায়, গত ১৭ জুলাইয়ে ৬টি ডিএমের বিপরীতে আসা স্বর্ণ পাচ্ছেন না গুদাম কর্মকর্তারা। আর এই স্বর্ণ বুঝিয়ে দিতে অসহযোগিতা করছেন গুদাম কর্মকর্তা সাইদুল ইসলাম সাহেদ। বিভিন্ন অজুহাতে তিনি সময়ক্ষেপণ করছেন বলেও জানিয়েছেন গুদামে বদলি হওয়া কর্মকর্তারা। সর্বশেষ গত রোববার গুদামের পণ্য বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও গুদাম কর্মকর্তা তা বুঝিয়ে দিতে পারেননি, যার কারণে তার বদলি আদেশ স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছেন অন্য কর্মকর্তারা।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ কালবেলাকে বলেন, গত ১৩ আগস্ট প্রায় আড়াইশ ডিএম ইস্যু হয়েছে। এর মধ্যে হয়তো কোনোটা ভুলক্রমে দুবার এন্ট্রি হতে পারে। বেশি ডিএমের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু হারিয়ে যায়নি বলেও দাবি করেন তিনি।

যে ডিএম নম্বরের স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেগুলো হলো—২০২৩০৮৫৩৬০৩, ২০২৩০৮৫৩৬০৬, ২০২৩৩০৮৫৩৬১৪, ২০২৩০৮৫৩৬১৮, ২০২৩০৮৫৩৬১৯, ২০২৩০৮৫৩৬২১।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১০

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১১

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১২

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৩

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৪

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৫

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৬

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৭

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৮

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৯

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

২০
X