ফারহান মাসউদ, গোলাপগঞ্জ (সিলেট)
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৭:১৬ এএম
প্রিন্ট সংস্করণ
সিলেটের গোলাপগঞ্জ

বাড়ির আঙিনা পাখপাখালির অভয়ারণ্য

বাড়ির আঙিনা পাখপাখালির অভয়ারণ্য

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি বাড়িতে মানুষের সঙ্গে মিলেমিশে রয়েছে হরেক রকম পাখি ও প্রাণী। পাখপাখালির থাকার ঘরগুলোকে খাঁচা বললেও ভুল হবে না। কারণ ময়ূর, ইমুসহ পাখিগুলো তাদের ঘর থেকে বেরিয়ে দিব্বি বাইরে ঘুরে বেড়ায়, আবার আপন মনে ঢুকে পড়ে।

যদিও প্রাচীরঘেরা বাড়িটির বাইরে বের হওয়ার সুযোগ তাদের নেই, তবে ভেতরটাই যেন এক অভয়ারণ্য।

এ সৌন্দর্যের দেখা মিলবে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগে অবস্থিত একটি বাড়িতে। ‘হরিণওয়ালা বাড়ি’ পরিচিত এই বাড়ির মালিক প্রবাসী আলী আহমদ চৌধুরী। এ বাড়িটি হরিণসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির প্রাণীর সংগ্রহশালা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। আর প্রতিদিন ওই বাড়িতে যায় শিশু থেকে বিভিন্ন বয়সের দর্শনার্থী।

শখের বশে বন বিভাগের অনুমোদন নিয়ে ২৫ বছর ধরে বিভিন্ন প্রজাতির প্রাণী বাড়ির আঙিনায় পালন করে আসছেন আমেরিকাপ্রবাসী আলী আহমদ চৌধুরী।

সড়কের পাশে প্রাচীরঘেরা বাড়িটি দেখে বোঝার উপায় নেই, বাড়ির আঙিনায় বিচরণ এত প্রজাতির প্রাণীর। প্রাচীরঘেরা বাড়িতে অবাধে ঘুরে বেড়াচ্ছে হরিণ, ইমু, ময়ূর, কালিম পাখি, চায়না প্রজাতির সাদা, সিলভার ও কালো তোতা, অস্ট্রেলিয়ান ঘুঘু, আমেরিকান ম্যান্ডারিন, চুটি হাঁস, রাজহাঁসসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির প্রাণী।

সরেজমিন গাছ আর ফুলের বাগানবেষ্টিত বাড়ির প্রবেশদ্বার পেরোলেই শোনা যায় পাখির কিচিরমিচির। বিভিন্ন প্রজাতির পাখি দেখে বিস্মিত হতে হয়। খাঁচা থেকে বের হয়ে বাড়ির উঠানে ঘুরে বেড়াচ্ছে ময়ূর, ইমু পাখি ও হাঁসগুলো। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন দেখতে আসা দর্শনার্থীরা। একটু সামনে এগোতেই বাম পাশে দেখা যায় হরিণের খাঁচা। হরিণগুলো অপরিচিত মানুষ দেখে এক পাশ থেকে চলে যায় অন্য পাশে।

শিশু সন্তানকে সঙ্গে এসেছেন বেশ কয়েকজন দর্শনার্থী। তারা জানালেন, পরিবেশ দেখে তারা মুগ্ধ, অভিভূত হয়েছেন। তাদের সন্তানও কাছ থেকে বাহারি এসব পশুপাখি দেখে ভীষণ আনন্দিত।

এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় বাড়ির মালিক আমেরিকাপ্রবাসী আলী আহমদ চৌধুরীর সঙ্গে। ষাটোর্ধ্ব বয়সের এই ব্যক্তি বেশিরভাগ সময় দেশেই থাকেন। তিনি বলেন, ‘শখের বসে বন বিভাগের অনুমোদন নিয়ে ২০০০ সাল থেকে বাড়ির আঙিনায় বিভিন্ন জাতের পশুপাখি পালন করছি। এসব প্রাণীর প্রতি এক অন্যরকম মায়া পড়ে গেছে। এলাকার শিশু থেকে শুরু করে অনেক মানুষ প্রতিনিয়ত অদেখা এই প্রাণীগুলো সরাসরি দেখতে আসেন। এটাই আমাকে আনন্দিত করে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X