কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ
একাংশের কর্মসূচি পালন আজ

পেট্রোল পাম্প ধর্মঘট নিয়ে বিভক্ত মালিক-শ্রমিকরা

পেট্রোল পাম্প ধর্মঘট নিয়ে বিভক্ত মালিক-শ্রমিকরা

জ্বালানি তেল উত্তোলন, বিতরণ ও পরিবহনের সঙ্গে জড়িত পেট্রোল পাম্প মালিক ও শ্রমিকরা পরস্পরবিরোধী অবস্থানে রয়েছেন। একটি অংশ জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ তিন দফা দাবিতে আজ রোববার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন বন্ধের ডাক দিয়েছে, অন্যপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, সরকারের আশ্বাসের কারণে সবকিছু স্বাভাবিক থাকবে।

এদিকে, প্রতিবেদন লেখা পর্যন্ত ধর্মঘটে যাওয়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এক কর্মকর্তা। অন্যদিকে ধর্মঘটে যাওয়া সংগঠনের নেতারা জানান, সরকার শুধু একটি দাবি মেনেছে। আজকের ধর্মঘট আগামীকাল সোমবার প্রত্যাহার হতে পারে।

গতকাল বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাদের দাবি ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নে আশ্বস্ত করা হয়। সে পর্যন্ত সব ডিপো থেকে তেল উত্তোলন স্বাভাবিক রাখা হবে।

অন্যদিকে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষ দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না করায় আজ থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করে কর্মসূচি পালন করা হবে। সংগঠনটির সঙ্গে একাত্মতা জানিয়েছে বাংলাদেশ ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশন, জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাঙ্কলরি শ্রমিক কল্যাণ সমিতি।

মালিক সমিতির একাংশের মহাসচিব মো. মিজানুর রহমান রতন দাবি করেন, তারাই বৃহত্তর অংশ। ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের একাংশের মালিক-শ্রমিকরা তাদের সঙ্গে আছেন।

অন্য অংশের নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে সংগঠনটির পাঠানো প্যাডে দেওয়া নম্বরগুলোও বন্ধ পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১০

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১১

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১২

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৩

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৪

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৫

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৬

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৭

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৮

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৯

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

২০
X