কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৮:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

সিইসি মানসিক রোগী : ইসলামী আন্দোলন

বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার পল্টনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। ছবি : কালবেলা
বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার পল্টনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। ছবি : কালবেলা

প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) মানসিক রোগী আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোছাদ্দেক বিল্লাহ আল মাদানি। তিনি বলেন, ‘সিইসি একজন মানসিক রোগী। তার পদে থাকার কোনো যোগ্যতা নেই। এই মানসিক রোগীকে তাড়াতাড়ি পাবনায় নিয়ে চিকিৎসা করাতে হবে। এখানে সিইসিকে আর রাখা যাবে না।’

গতকাল শুক্রবার বাদ জুমা দলের ঢাকা মহানগর কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন। গত সোমবার অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাইসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও ‘ব্যর্থ সিইসির’ পদত্যাগ দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ সমাবেশের আয়োজন করা হয়।

বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে হাতপাখার প্রার্থীই জয়লাভ করেছে দাবি করে সৈয়দ মোছাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেন, ওই যে নৌকার ৮৭ হাজার ভোট দেখিয়েছে, সেটা হাতপাখার ভোট। ৩৪ হাজার ভোট হচ্ছে, নৌকার প্রকৃত ভোট। ওখানে আসলে নৌকা পাস করেনি, হাতপাখা পাস করেছে।’ একই দিন খুলনা সিটি নির্বাচনেও হাতপাখা জিতেছে দাবি করে তিনি বলেন, ‘সেখানেও ইভিএমে ষড়যন্ত্র করেছে। আমরা নিজেরা সেটি বুথে হাতেনাতে ধরেছি।’

এদিকে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও সমাবেশ করবে দলটি। এ কর্মসূচি ঘোষণা করে মোছাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বিকেল ৪টার সমাবেশে সবাই থাকবেন। যতক্ষণ পর্যন্ত সরকারের পতন না ঘটবে, ততক্ষণ রাজপথ ছাড়ব না। আমরা এ সরকারের পতন ঘটাবই। এ ছাড়া আগামীকাল রোববার পল্টনে দলের কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানান দলটির এ প্রেসিডিয়াম সদস্য।

দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, শুধু বরিশাল আওয়ামী লীগ নয়, সরকার ও সারা দেশের আওয়ামী লীগ এ হামলায় জড়িত। বিক্ষোভ সমাবেশ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত তারা একটি বিক্ষোভ মিছিল করেন।

বরিশালে চরমোনাই পীরের নেতৃত্বে বিক্ষোভ : বরিশাল ব্যুরো জানায়, ওই ঘটনার প্রতিবাদে চরমোনাই পীরের নেতৃত্বে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন। গতকাল বিকেল ৩টার দিকে নগরীর সদর রোডে এ কর্মসূচি পালন করা হয়।

জুমার নামাজের পরপরই সমাবেশে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে ছিল সিইসির কুশপুত্তলিকা ও কফিন। পরে নগরীর টাউন হলের সামনের সড়কে মিনি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে বক্তব্য দেন নেতারা। বিকেল ৪টার দিকে মঞ্চে ওঠেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম। বক্তারা সিইসির পদত্যাগসহ ফয়জুল করীমের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ-মিছিল : চট্টগ্রাম ব্যুরো জানায়, গতকাল নগরীর ওয়াসা চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর। সমাবেশে সিইসির পদত্যাগ দাবি করে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দিলাওয়ার হোসাইন বলেন, হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন অতীতের সব নির্লিপ্ততা পেছনে ফেলে এরই মধ্যে মানসিক বিকারগ্রস্ত হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন। অবিলম্বে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানাই।

চট্টগ্রাম মহানগরের সভাপতি জান্নাতুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের অন্য নেতারা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X