কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

২০ টাকার আলু বিক্রি পঞ্চাশে

বর্তমানে মজুত সাড়ে ৮ লাখ টনের বেশি
২০ টাকার আলু বিক্রি পঞ্চাশে

একসময় শাসকগোষ্ঠী প্রায়ই বলত, বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান। কিন্তু আলুর সেই দিন আর নেই। বর্তমানে বাজারে প্রতি কেজি মোটা চাল ও আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। গরিবের জন্য সেই আলুও এখন বিলাসী পণ্য। এক কেজি আলু উৎপাদনে সাড়ে ১০ টাকা খরচ করে কৃষক বিক্রি করেছেন ১৪ থেকে ১৫ টাকায়। এক হাত বদল হয়ে হিমাগারে সংরক্ষণ খরচসহ প্রতি কেজির দাম পড়ছে ২০ টাকা। চলতি বছর মে মাস থেকে বাড়তে থাকা আলুর কেজি এখন ৫০ টাকা। হিমাগার মালিকরা বলছেন, সংরক্ষণ কম থাকায় আলুর দাম বাড়ছে। তবে বর্তমান বাজার দরকে স্বাভাবিকের চেয়ে বেশি বলে মনে করছেন তারা। আর অস্থির বাজার নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে উৎপাদন মৌসুমে ১০ লাখ টন ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব করেছেন খাত-সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। পাশাপাশি আলুর দাম বাড়িয়ে অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

রাজধানীর মিরপুর-১১, কারওয়ান বাজার, শ্যামবাজারসহ অন্যান্য পাইকারি বাজার সূত্রে জানা গেছে, আড়তে আলুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ব্যাপারিরা চাহিদামতো আলু পেলেও দাম বেশি দিতে হচ্ছে। একই চিত্র খুচরা দোকানেও। সরকারের তথ্যমতে, বছরে আলুর চাহিদা ৯০ লাখ টন। ২০২২-২৩ মৌসুমে দেশে আলুর উৎপাদন হয়েছে প্রায় ১১২ লাখ টন। বিপরীতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের দাবি, চলতি বছর আলুর উৎপাদন হয়েছে ৮৫ লাখ টন। সংগঠনটি দাবি করছে, সরকারি হিসাবে ২২ লাখ টন উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু হিমাগারে (৩৬৫টি) মোট ১২ লাখ ১৫ হাজার ৮৩৯ টনের মধ্যে বর্তমান মজুত আছে সাড়ে ৮ লাখ টনের কিছু বেশি। সংরক্ষিত আলু দিয়ে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সরবরাহ স্বাভাবিক রাখা যাবে। সংরক্ষণ মৌসুমে হিমাগারের ২০ শতাংশ জায়গা ফাঁকা ছিল।

জানা গেছে, কৃষক, ফড়িয়া বা স্থানীয় ব্যাপারি, মৌসুমি পাইকারি বা আড়তদারের হাত বদল হয়ে বড় ব্যবসায়ীরা হিমাগারে আলু সংরক্ষণ করে থাকেন। এ ছাড়া কৃষকরা স্থানীয় পদ্ধতিতে জুন-জুলাই পর্যন্ত আলু সংরক্ষণ করেন। এ বছর প্রতি কেজি আলুর উৎপাদন খরচ সাড়ে ১০ টাকা, যা কৃষক বিক্রি করেছেন ১৪ থেকে ১৫ টাকা। হিমাগার সংরক্ষণ খরচ কেজিতে ৫ থেকে ৬ টাকাসহ প্রতি কেজি আলুর দাম হবে ২০ টাকা। হিমাগার থেকে চলতি বছর মে পর্যন্ত পাইকারি বাজারে ২৩ থেকে ২৭ টাকা কেজি দরে বিক্রি হলেও গতকাল রোববার বিক্রি হয়েছে ৩৬ টাকা পর্যন্ত। অন্যদিকে পাইকারি বাজারে এই আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৩ টাকায়। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আলুর বাজার যে অবস্থায় থাকার কথা, তার থেকে বেশি। এর কারণ হিসেবে তারা বলেন, অন্য বছরের তুলনায় আলুর উৎপাদন কম। এ ছাড়া নির্ধারিত সময়ের এক মাস আগে হিমাগারের আলু বাজারজাত শুরু করায় আলুর সংকট দেখা দিয়েছে। হিমাগার মালিকরা আলু সরবরাহ স্বাভাবিক না রাখলে বাজারে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে আলুর দাম ঠিক রাখতে মাঠপর্যায়ে তদারকি করার পরামর্শ দিয়েছেন অনেকে।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, সরকারের কাছে আহ্বান জানাব, প্রতিবছর যে পরিমাণ আলু বপন ও উৎপাদন হয়, তার একটি জরিপ করে আলু সংরক্ষণের আগেই নিশ্চিত হওয়া দরকার। যদি কম উৎপাদন হয়, সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে ন্যূনতম ১০ লাখ টন বাজারমূল্যে ক্রয় করে দেশের বিভিন্ন জেলা, উপজেলায় হিমাগারে সংরক্ষণ করলে দাম বাড়ার সময় সরবরাহ করে বাজার নিয়ন্ত্রণ করতে পারবে। পাশাপাশি যে বছর আলুর উৎপাদন বেশি হবে, তখন উদ্বৃত্ত আলু ত্রাণ, কাবিখা, ওএমএস, ভিজিডি, ভিজিএফ কার্ডের মাধ্যমে এবং জেলখানা, পুলিশ, সেনাবাহিনী, আনসার, গ্রাম পুলিশ, বিজিবির মাধ্যমে বিতরণ করলে কৃষক ও ব্যবসায়ীরা লোকসান থেকে রক্ষা পাবে। স্বাভাবিক বাজারমূল্য বজায় থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১০

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১১

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১২

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৬

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৭

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৮

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৯

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

২০
X