নজরুল ইসলাম মিলন, শাজাহানপুর (বগুড়া)
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:০৩ এএম
প্রিন্ট সংস্করণ
ঐতিহ্য

অবহেলায় ধুঁকছে বলিহার রাজকাছারি বাড়ি

অবহেলায় ধুঁকছে বলিহার রাজকাছারি বাড়ি

সংস্কার ও দেখভালের অভাবে ধ্বংস হতে চলেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী বলিহার রাজকাছারি বাড়িটি। সাড়ে তিনশ বছর আগে কয়েক একর জায়গাজুড়ে কাছারি বাড়ির কার্যক্রম শুরু হলেও কালক্রমে আয়তন কমতে কমতে চুন-সুরকি ও ইটের গাথুনির দ্বিতল বিশিষ্ট স্থাপনাটি এখন দাঁড়িয়ে আছে এক একর জায়গার ওপর। ১৯৫০ সালে জমিদারি প্রথা বাতিল হওয়ার পর পাকিস্তান এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার ভবনটি তহশিল অফিস হিসেবে ব্যবহার করলেও এটি সংরক্ষণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ।

জানা যায়, নওগাঁর বলিহার এলাকার জনৈক জমিদার মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে (১৬৫৮-১৭০৭) জায়গীর লাভ করেছিলেন। জায়গীর লাভের পর বলিহারের জমিদাররা নানা স্থাপনা গড়ে তোলেন। জমিদার নৃসিংহ চক্রবর্তী প্রতিষ্ঠা করেন বলিহার রাজবাড়ি। সে সময়ই বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের ডেমাজানি বন্দরে গড়ে ওঠে রাজকাছারি বাড়ি। প্রতি বছর পালকিতে চড়ে রানি কুসুম কামিনী দেবীকে সঙ্গে নিয়ে জমিদার আসতেন ডেমাজানি কাছারি বাড়িতে।

কাছারি বাড়ির দোতলায় তিনটি কক্ষের একটি থাকত জমিদারের জন্য সংরক্ষিত। অন্য দুটি কক্ষে সপরিবারে থাকতেন নায়েব। এ ছাড়া নিচের তলায় থাকা তিনটি কক্ষের মধ্যে বড়টিতে চলত খাজনা আদায়ের কাজ। বাকি দুটি ব্যবহৃত হতো মালখানা হিসেবে। দক্ষিণ দুয়ারি ভবনের বারান্দার পশ্চিম পাশে একটি ছোট কক্ষে চলত পোস্ট অফিসের কাজ, যা এখনো চলমান আছে। আর পূর্বপাশের ছোট্ট কক্ষটি নানা কাজে ব্যবহার হতো, যা এখন গবাদি পশুর কৃত্রিম প্রজনন পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জনশ্রুতি আছে, জমিদারের উপস্থিতিতে বছরে একদিন ‘অন্নকুট’ পদ্ধতিতে খাজনা আদায় করা হতো। মাথায় পিতলের কলস নিয়ে জমিদারের কাছাকাছি বসতেন খাকি পোশাকের এক কর্মচারী। প্রজা সাধারণ একে একে কাছারি চত্বরে উপস্থিত হয়ে ওই পিতলের কলসে খাজনা জমা দিতেন।

জানা গেছে, ডেমাজানি রাজকাছারি বাড়ির অধিক্ষেত্র ছিল উত্তরে দুবলাগাড়ি, দক্ষিণে মির্জাপুর, পূর্বে বাঙালি নদী এবং পশ্চিমে বগুড়া-নাটোর সড়ক পর্যন্ত বিস্তৃত। দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায়। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান পৃথক হওয়ার সময় জমিদার বিমলেন্দু রায় বাহাদুর সপরিবারে ভারতে পাড়ি জমান। এরপর নওগাঁর বলিহার রাজবাড়ি দেখাশোনা করেন সেখানকার কর্মচারীরা। একইভাবে ডেমাজানি কাছারি বাড়িটিও দেখাশোনা করছিলেন কর্মচারীরা। বর্তমানে বাড়িটির প্রয়োজনীয় সংস্কার করে একে দর্শনীয় স্থানে পরিণত করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা।

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার সরকার বলেন, ‘এটা বলিহার রাজার স্মৃতিচিহ্ন। এখানে বসেই তারা খাজনা আদায় করতেন। এটা আমাদের ঐহিত্য। এটা আমাদের টিকিয়ে রাখতে হবে।’

তিনি বলেন, ‘ভবনটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। যদি এটা সরকারিভাবে সংস্কার করা যায় তাহলে আরও ১০০ বছর টিকিয়ে রাখা সম্ভব হবে।’

আমরুল ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ‘ডেমাজানি রাজকাছারি বাড়ি শাজাহানপুরের ঐতিহ্য। এটা সংস্কার করলে শাজাহানপুরের ঐতিহ্য টিকে থাকবে। তবে সংস্কার করা হবে কি না, সে বিষয়ে আমার জানা নেই। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলব।’

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান জানান, ‘ডেমাজানি রাজকাছারি বাড়ি একটি গুরুত্বপূর্ণ প্রাচীন ঐতিহ্য। এটাকে সংস্কার করা দরকার। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সংস্কার করার চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১০

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১১

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১২

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৩

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৪

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৫

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৭

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৮

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৯

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

২০
X