কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:১০ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউটিউবের কনটেন্ট তৈরির নীতিমালা ভাঙার কারণে নিষিদ্ধ হওয়া নির্মাতাদের নতুন করে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। এ জন্য নিজেদের কনটেন্ট নিয়ন্ত্রণনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে গুগলের মালিকানাধীন ভিডিও দেখার প্ল্যাটফর্মটি।

ইউটিউব এক বার্তায় জানিয়েছে, নিয়মভঙ্গের কারণে আগে যেসব নির্মাতা স্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছিলেন, তাদের ইউটিউবে আবার কাজ করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ সিদ্ধান্তকে ইউটিউবের কনটেন্ট নিয়ন্ত্রণনীতির বড় পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গত কয়েক বছরে প্ল্যাটফর্মটিকে রাজনৈতিক চাপের পাশাপাশি পক্ষপাতের অভিযোগ মোকাবিলা করতে হয়েছে। এই পরিবর্তনকে অনেকে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি পুনর্গঠনের প্রচেষ্টা বলে মনে করছেন।

নতুন নিয়ন্ত্রণনীতিতে বলা হয়েছে, চ্যানেল স্থায়ীভাবে বন্ধ হওয়ার এক বছর পর নির্মাতারা নতুন চ্যানেল তৈরির আবেদন করতে পারবেন। তবে এ জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। আগে এই নিষেধাজ্ঞা ছিল আজীবন।

নতুন এ সুযোগ ইউটিউবের প্রচলিত আপিল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। কোনো নির্মাতার আপিল যদি প্রত্যাখ্যান হয়, তবু তিনি নতুন চ্যানেল খোলার আবেদন করতে পারবেন। অনুমোদন পেলে তাদের একেবারে নতুন করে চ্যানেল চালু করতে হবে।

শুধু তা-ই নয়, পুরোনো চ্যানেলের ভিডিও বা সাবস্ক্রাইবার যুক্ত হবে না। ফলে শুরুতে আয় করা যাবে না।

ইউটিউব আরও জানিয়েছে, আবেদন যাচাইয়ের সময় নির্মাতার আগের নিয়মভঙ্গের কারণ বিবেচনা করা হবে। পাশাপাশি প্ল্যাটফর্মের বাইরের আচরণও পর্যালোচনা করা হবে। কপিরাইট লঙ্ঘন, ‘ক্রিয়েটর রেসপনসিবিলিটি’ নীতিমালা ভঙ্গ করা ব্যক্তিরা নতুন চ্যানেল তৈরির আবেদন করতে পারবেন না।

ইউটিউব জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই নতুন এই সুবিধা চালু করা হবে। উপযুক্ত নির্মাতারা ইউটিউব স্টুডিওর মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন শুধু নির্মাতাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়ার বিষয় নয়, এটা ইউটিউবের ওপর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপেরও প্রতিফলন।

সূত্র : ইন্ডিয়া টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X