কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

রাজধানীর বিজয়নগরে পিএনপির সমাবেশে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
রাজধানীর বিজয়নগরে পিএনপির সমাবেশে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেছেন, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন ঘোষিত আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

এ সময় ঐক্যবদ্ধভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলার জন্য গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক সব রাজনৈতিক দল এবং জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে পিএনপির উদ্যোগে এক সমাবেশে সভাপতির বক্তব্যে লিটন এসব কথা বলেন।

সাত দফা দাবির বাস্তবায়ন এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে এ সমাবেশ হয়।

ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, সন্ত্রাস-চাঁদাবাজির ঘটনা অব্যাহত রয়েছে। এতে করে জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সংকট উত্তোরণে অবিলম্বে জাতীয় নির্বাচন প্রয়োজন। আগামী ফেব্রুয়ারিতেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।

এতে আরও বক্তব্য রাখেন— দলের মহাসচিব লায়ন আহমেদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক এম এ আরিফ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিলেট বিভাগীয় সম্পাদক আবুল কাশেম, কেন্দ্রীয় নেতা মিম, মোহাম্মদ বিশাল, লিজা ফিরোজ মৌ, লিখা ফিরোজ মুক্তা, প্রগতিশীল জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি মো. দুলাল হোসেন, মফিজুল ইসলাম, মো. জালাল হোসেন, শ্রমিক নেতা মো. মামুন হোসেন, আব্দুল হামিদ, আব্দুল আজিজ, মুসলিম সমাজের চেয়ারম্যান ডা. মাসুদ, সাবেক ছাত্রনেতা তানভির আজাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

মার্কিন হামলার জবাবে ‘শত্রু ঘাঁটিতে’ হামলা ইরানের

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই

কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা

১০

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন শাখা শনিবার খোলা 

১১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

১২

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক

১৩

শান্তিরক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি, জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি

১৪

১০ লাখ টাকায় ধর্ষণচেষ্টার অভিযোগ আপসের দাবি

১৫

শূন্যরেখায় থাকা সেই ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৬

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা : নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

১৭

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৮

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

২০
X