স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার আকাশে উদীয়মান নক্ষত্র লামিন ইয়ামাল। তার ফুটবল ছন্দ, পরিণত সিদ্ধান্ত, আর অজস্র রেকর্ড ইতোমধ্যেই তাকে বিশ্বের নজরকাড়া ফুটবলারদের তালিকার শীর্ষে তুলে দিয়েছে। এবার সেই উজ্জ্বল প্রতিভার পিছু নিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল—আর প্রস্তাবের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে যে কোনো ক্লাব কর্মকর্তার!

স্প্যানিশ সংবাদমাধ্যম Fichajes.net-এর প্রতিবেদন অনুযায়ী, আল হিলাল নাকি ইয়ামালকে দিচ্ছে অবিশ্বাস্য ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব (বাংলাদেশি মুদ্রায় ৫২৬০ কোটি টাকা)—সাত বছরের চুক্তির বিনিময়ে।

এই পরিমাণ অর্থ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি হিসেবে রেকর্ড গড়ে দিত। কিন্তু বার্সেলোনা স্পষ্ট জানিয়ে দিয়েছে— ‘লামিন ইয়ামাল বিক্রির জন্য নয়।’

কাতালান ক্লাবের ভেতর থেকে জানানো হয়েছে, তারা এমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি। এমনকি পেলেও বিক্রির প্রশ্নই ওঠে না। ক্লাব সূত্রের ভাষায়, ‘লামিন আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রকল্পের কেন্দ্রবিন্দু। সে বিক্রির তালিকায় নেই।’

এটাই প্রথম নয়, ইয়ামালকে ঘিরে সৌদি বা ইউরোপীয় জায়ান্টদের আগ্রহ। গত বছর পিএসজি তাকে নিয়ে ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল—সেটিও ফিরিয়ে দিয়েছিল বার্সা।

ইয়ামাল অবশ্য গ্রীষ্মেই ক্লাবের সঙ্গে নতুন করে ২০৩১ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। এতে তিনি স্কোয়াডের সর্বোচ্চ বেতনভোগীদের একজন হয়েছেন।

চুক্তিতে রয়েছে ১০ মিলিয়ন ইউরো স্থায়ী বেতন, ছয় বছরে ছড়িয়ে দেওয়া ২৫ মিলিয়নের সাইনিং বোনাস এবং পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন ইনসেনটিভ। সব মিলে তার বার্ষিক আয় পৌঁছাতে পারে ২০ মিলিয়ন ইউরোতে।

মাত্র ১৮ বছর বয়সে এমন চুক্তি ফুটবল ইতিহাসেই বিরল, আর তা-ই বোঝায় ক্লাবের তার প্রতি আস্থা কতটা গভীর।

তবে মাঠের লড়াইয়ে ইয়ামালের সামনে আপাতত বাধা রয়েছে চোট। জাতীয় দলের বিরতিতে কুঁচকির চোটে পড়েছেন তিনি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফেরার পর আবারও পিএসজির ম্যাচে পুরো সময় খেলতে গিয়ে ব্যথা ফিরে আসে। ফলে সেভিয়ার বিপক্ষে খেলতে পারেননি, জাতীয় দলের ডিউটি থেকেও ছুটি নিতে হয়েছে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X