ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

সংঘবদ্ধ উপস্থিতি, সমর্থন এবং নেচে-গেয়ে প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করার মাধ্যমে ম্যাচে প্রভাব ফেলার কারণে ফুটবলে দর্শকদের ‘দ্বাদশ ব্যক্তি’ বলা হয়। ঢাকায় সাত গোলের থ্রিলারের পর ফের মুখোমুখি হচ্ছে হংকং চায়না ও বাংলাদেশ। ম্যাচ ঘিরে হামজা চৌধুরীদের বিপক্ষে লড়তে প্রস্তুত হংকং চায়নার ‘দ্বাদশ ব্যক্তি’।

কাই তাক স্টেডিয়াম নতুন রূপ পাওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির সিনিয়র জাতীয় দলের দ্বিতীয় অফিসিয়াল ম্যাচ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে ভারতের বিপক্ষে ম্যাচ ছিল প্রথম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের টিকিট অনলাইনে তোলা হয়েছিল মাসের প্রথম সপ্তাহে, যা ৯০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে। গত বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের বিপক্ষে দেশটির সাত গোলের থ্রিলার জয় স্থানীয় ফুটবলামোদীদের দারুণভাবে আকৃষ্ট করছে। আয়োজকদের আশাবাদ এ ম্যাচে গ্যালারি থাকবে দর্শকে ঠাসা, যা হামজা চৌধুরীদের কাজটা আরও কঠিন করে তুলতে পারে।

হংকংয়ের গণমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড এ সংক্রান্ত এক প্রতিবেদনে শিরোনাম করেছে, ‘কাই তাক স্টেডিয়ামে হংকং-বাংলাদেশ এশিয়ান কাপ ম্যাচের টিকিট ৯০ মিনিটেই শেষ, পূর্ণ গ্যালারির অপেক্ষা’। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ঢাকায় অ্যাওয়ে ম্যাচ শেষে দলটি আবারও ঘরের মাঠে ফিরছে, যেখানে আরেকটি বিদ্যুৎ-চমকানো পরিবেশের প্রত্যাশা করছে শহরের ফুটবলপ্রেমীরা।’ কাই তাক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৫০ হাজার। ভারতের বিপক্ষে ম্যাচে উপস্থিতি ছিল ৪২ হাজার ৫৭০। এ ভেন্যুতে সর্বোচ্চ উপস্থিতি ছিল গত জুলাইয়ে দুই ইংলিশ ক্লাব— আর্সেনাল ও টটেনহামের মধ্যকার ম্যাচে। সেদিন গ্যালারিতে হাজির ছিলেন ৪৯ হাজার ৯৭৫ দর্শক।

এ ম্যাচে উপস্থিতির সংখ্যা কত হয়— সময়ই বলবে। কিন্তু ঢাকার ম্যাচে উপস্থিত হওয়া স্বল্পসংখ্যক হংকং চায়না সমর্থক যেভাবে দলকে মাতিয়ে রেখেছিল, আজকের ম্যাচে তার বহুগুণ বেশি হওয়ার কথা। প্রতিপক্ষের ‘দ্বাদশ ব্যক্তির’ বিষয় মাথায় রেখেই অবশ্য বাংলাদেশ দল মাঠে নামছে। এ প্রসঙ্গে দলের মিডফিল্ডার সোহেল রানা আগের দিন বলছিলেন, ‘আমরা জানি এখানে (হংকং চায়নায়) এসে এমন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সেভাবে প্রস্তুতি নিয়েই এসেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X