শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

৪ মন্দির কমিটির বিরোধ মেটালেন নুরুদ্দিন অপু

শরীয়তপুরের গোসাইরহাট
৪ মন্দির কমিটির বিরোধ মেটালেন নুরুদ্দিন অপু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চারটি মন্দির কমিটির মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের অবশেষে অবসান হয়েছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে এ জটিলতার নিষ্পত্তি করে এলাকার হাজারো মানুষের প্রশংসায় ভাসছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। গতকাল বুধবার বিকেলে মন্দির কমিটির প্রতিনিধি, স্থানীয় সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিক বৈঠকের মাধ্যমে প্রত্যেক পক্ষের বক্তব্য মনোযোগসহকারে শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এই একান্ত সচিব। পরে পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা, পূজা-পার্বণের সময়সূচি ও মন্দির ব্যবস্থাপনা-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান করা হয়।

জানা গেছে, গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরজুশিরগাঁও বাজার সার্বজনীন দুর্গা বা ফালীক মন্দির, চরজুশিরগাঁও রাধা কৃষ্ণাংশী শ্রী ফার্সি মন্দির, তারুলিয়া শ্রীশ্রী মহামানব গণেশ পাগল মন্দির এবং নন্দীগ্রাম শ্রীশ্রী শিবমন্দির কমিটির মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধ চলছিল। একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও এতদিন কোনো কার্যকর ও স্থায়ী সমাধান সম্ভব হয়নি। বিষয়টি জানার পর পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিক ওই এলাকায় গিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠকে বসেন আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের জনপ্রিয় প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে প্রত্যেক পক্ষের দাবি ও বক্তব্য গুরুত্বসহকারে বিবেচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো হয়।

এ প্রসঙ্গে সরকারি সামসুল রহমান কলেজের সাবেক অধ্যক্ষ বিশ্বনাথ বাবু বলেন, ‘দীর্ঘদিন ধরে এই চারটি মন্দির নিয়ে যে সমস্যা চলছিল, তা এলাকাবাসীকে উদ্বিগ্ন করে তুলেছিল। অতীতে অনেকেই চেষ্টা করলেও কার্যকর সমাধান আসেনি। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আন্তরিকভাবে উদ্যোগ নিয়ে সমস্যার স্থায়ী সমাধান করেছেন। এতে আমরা অত্যন্ত আনন্দিত। এখন থেকে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করব।’

এ বিষয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু কালবেলাকে বলেন, ‘সব ধর্মের মানুষের পরিচয় এক, আমরা সবাই মানুষ। ধর্মের ভিত্তিতে বিভাজনের কোনো সুযোগ নেই। গোসাইরহাটসহ পুরো শরীয়তপুরে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সব ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিময় ও উন্নত শরীয়তপুর গড়ে তুলতে চাই।’

মন্দির কমিটির নেতৃবৃন্দ জানান, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হওয়ায় ভবিষ্যতে ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হবে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

আর এলাকার বাসিন্দারা বলছেন, গোসাইরহাটের এই চারটি মন্দির কমিটির মধ্যে চলা দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান ধর্মীয় সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এর আগে গতকাল সকালে গোসাইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গোসাইরহাট থানা এলাকার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ সময় বীর মুক্তিযোদ্ধারা তাকে আন্তরিকতা ও ভালোবাসায় সিক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X