চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৯:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

‘ডাইরেক্ট গুলির’ হুমকি এমপি মোস্তাফিজের

‘ডাইরেক্ট গুলির’ হুমকি এমপি মোস্তাফিজের

প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলের পর এবার চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী আলোচনায় এসেছেন ‘ডাইরেক্ট গুলি’ করার হুমকি দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরে পাঠিয়ে’ দেওয়ার হুমকিদাতাদের ‘ডাইরেক্ট গুলি’ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। গত শুক্রবার সন্ধ্যায় বাঁশখালী পৌরসভায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এমপির দেওয়া এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, শেখ হাসিনার কর্মী। কিছুদিন আগে বিএনপির এক সমাবেশে প্রকাশ্যে এক নেতা বলেছিল, শেখ হাসিনাকে নাকি কবরে পাঠাবে। এর প্রতিবাদে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের এ অফিস থেকে একটি মিছিল বের করেছিলাম। মিছিলের একটি কারণ ছিল, যারা বঙ্গবন্ধুকন্যাকে হত্যার হুমকি দিয়েছে, তাকে এবং তার দোসরদের প্রতিহত করা।’ সেই মিছিল থেকে পিস্তল হাতে তার একটি ছবি ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, ‘আজ এই মিটিং থেকে আমি প্রকাশ্যে বলছি, আমার পিস্তল অবৈধ নয়, লাইসেন্স করা পিস্তল। আমরা বিশ্বাস করি, বিশ্ব মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ এগিয়ে যাবে, না হলে দেশ আবার আগের মতো পিছিয়ে যাবে। সুতরাং আমি এমপি থাকি আর না থাকি, জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থাকতে হবে। সুতরাং যারা প্রধানমন্ত্রীকে মারার হুমকি দিয়েছে, তাদের মারার জন্য আমি পিস্তল হাতে নিয়েছি। আবার বলছি, এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। নেত্রীর ওপর যদি কোনো আঘাত আসে, কাউকে রেহাই দেব না।’ বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘আমি এখনো বলছি—যারা নেত্রীকে হুমকি দিয়েছে, কবরে পাঠাবে বলেছে, তাদের বিচার নয়, ডাইরেক্ট গুলি করে দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১০

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১১

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১২

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৩

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৪

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৫

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৬

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৭

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৮

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

২০
X