মাসুদ রানা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৫৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ভাইস চেয়ারম্যান রুপা নেই সিআইডির অভিযোগপত্রেও

প্রশ্নফাঁস
ভাইস চেয়ারম্যান রুপা নেই সিআইডির অভিযোগপত্রেও

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নারী ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা। ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। এ মামলায় দোষ স্বীকার করে জবানবন্দি দিলেও তাকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় ডিবি পুলিশ। মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলি হয়। পরে নথি পর্যালোচনায় বিচারক উল্লেখ করেন, জবানবন্দিতে আসামিরা প্রশ্নফাঁস এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্রের উত্তর পরীক্ষার হলে প্রার্থীদের সরবরাহের অপরাধ করেছেন, যা কোনোভাবেই ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ও ২৪ ধারার আওতায় পড়ে না। এরপর ট্রাইব্যুনাল মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিলে সেই রুপাকে অব্যাহতি দিয়ে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ দৈনিক কালবেলাকে বলেন, আদালতের নির্দেশে মামলাটির অধিকতর তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে। এতে সাতজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে আসামি রুপার অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

চার্জশিটে বলা হয়েছে, হাসিবুল হাসান, মাহবুবা নাসরিন রুপা এবং রাজু আহম্মেদ অডিটর পদে পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে রুপাকে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ করানোর জন্য ডিভাইস দেন নোমান সিদ্দিকী এবং মাহমুদুল হাসান আজাদের মাধ্যমে প্রশ্নের উত্তর বলে দেবেন বলে জানান। এর বিনিময়ে রুপার কাছ থেকে পাঁচ হাজার টাকাও নেওয়া হয়। তবে রুপা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও এতে ডিভাইস ব্যবহারে লাভবান হয়েছেন এমন কোনো বক্তব্য নেই। এ ছাড়া পরীক্ষার হলে প্রবেশের আগেই গ্রেপ্তার হওয়ায় ডিভাইসের মাধ্যমে তিনি কোনো সুবিধা পাননি। অন্যদিকে হাসিবুল হাসানকে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিটর পদে চাকরির কথা বলে আল-আমিন আজাদ রনি ১৪ লাখ টাকার মৌখিক চুক্তি করেন এবং প্রাথমিকভাবে ২০ হাজার টাকাও নেন।

২০২২ সালের ২১ জানুয়ারি ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিটর পদে নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র প্রতারণা করছে এমন সংবাদ জানতে পারে ডিবি। এরপর অভিযান চালিয়ে এর সঙ্গে জড়িত আল আমিন, রাকিবুল, হাসিবুল ও নাহিদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থেকে তিনটি ডিজিটাল ডিভাইস, তিনটি স্ট্যাম্প, পাঁচটি ব্যাংক চেক, মাইক্রোফোন ও মোবাইল জব্দ করা হয়। তাদের নিয়ে অভিযান চালিয়ে তেজগাঁও থেকে গ্রেপ্তার করা হয় রুপাকে। এ সময় তার শপিং ব্যাগ থেকে একটি ডিভাইস, মোবাইল ফোন, অডিটর পরীক্ষার অ্যাডমিট কার্ড ও পরীক্ষার্থীদের কাছে থেকে আত্মসাৎ করা এক লাখ ৯৭ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ২৪ জানুয়ারি রাজধানীর রমনা মডেল থানায় মামলা করেন ডিবি গুলশান বিভাগের উপপরিদর্শক শহিদুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

সিআইডি প্রধান হলেন মোশাররফ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১০

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১১

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

১২

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

১৩

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

১৪

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

১৫

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

১৬

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

১৭

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

১৮

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

১৯

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

২০
X