রোম (ইতালি) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইতালি পালেরমোতে দুই বাংলাদেশি আটক

ইতালি পুলিশ। ছবি : সংগৃহীত
ইতালি পুলিশ। ছবি : সংগৃহীত

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পালেরমোতে সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির পুলিশ। আদালতের নির্দেশে তাদের গৃহবন্দি রাখা হয়েছে এবং শরীরে ইলেকট্রনিক জিপিএস ট্র্যাকার পরানো হয়েছে। খবর ইতালির বার্তা সংস্থা এএনএসএ।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ইতালির আইন অনুযায়ী আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জিহাদের ডাক দেওয়ার অভিযোগে গত শুক্রবার (৯ মে) তাদের আটক করা হয়।

ইতালির ভাইস প্রেসিডেন্ট ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি শনিবার (১০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, এই দেশে কোনো সন্ত্রাসীর জায়গা নেই। যত দ্রুত সম্ভব আদালতের আদেশ অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

তদন্ত কর্মকর্তাদের দাবি, হিমেল ও মুন্নার টিকটক অ্যাকাউন্ট থেকে গত মার্চ ও এপ্রিলে ধারাবাহিকভাবে ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধকারী, পশ্চিমবিরোধী ও জিহাদ-সম্পৃক্ত ভিডিও প্রকাশ করা হয়। এসব ভিডিওতে ফিলিস্তিনের গাজা সংকট নিয়ে একপাক্ষীয় ও জিহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, অভিযুক্তদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ওসামা বিন লাদেনের ছবি ও প্রচারণামূলক উপাদান পাওয়া গেছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে তারা কীভাবে সন্ত্রাসী হামলা চালায়, তা নিয়েও অনুসন্ধান চালিয়েছিল বলে ধারণা করছে তদন্তকারী দল। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজন হলে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X