কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১২:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

অভিমান করে বাসা থেকে বেরিয়ে ধর্ষণের শিকার তরুণী

থানায় মামলা
ধানমন্ডি মডেল থানা। ছবি : সংগৃহীত
ধানমন্ডি মডেল থানা। ছবি : সংগৃহীত

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে রাজধানীর অদূরে কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকার বাসা ছেড়েছিলেন ২১ বছর বয়সী এক তরুণী। গত সোমবার সকালে তিনি বাসা ছাড়ার পর রাতে নিজেই থানায় গিয়ে অভিযোগ করেন, ধানমন্ডি ১৫ নম্বর এলাকার একটি বাণিজ্যিক ভবনের পরিত্যক্ত ফ্লোরে নিয়ে তার ওপর পাশবিকতা চালিয়েছে এক তরুণ। পুলিশ ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে। তিনি একটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী।

গতকাল মঙ্গলবার ওই ঘটনায় তরুণীর বাবা ধানমন্ডি থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলায় আসামির নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি। এজাহারে ঘটনাস্থল হিসেবে ১৫ নম্বরের ৩/এ নম্বর রোডের এএমএম সেন্টারের সাততলার পরিত্যক্ত ফ্লোরের ব্যালকনির কথা উল্লেখ করা হয়েছে। ওই ভবনে একটি সুপার শপ, রেস্টুরেন্টসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।

ঘটনার শিকার তরুণী পুলিশকে জানিয়েছেন, ওই তরুণের সঙ্গে তার সোমবারই পরিচয় হয়েছে। বাসা ছেড়ে আসার পর তাকে রেস্টুরেন্টে নেওয়ার কথা বলে ভবনটিতে নিয়ে ধর্ষণ করে সে। তরুণের নাম তিনি জানেন না।

তরুণীর বাবা পুলিশকে জানিয়েছেন, তিনি মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় ব্যবসা করেন। রাতে মেয়ের ফোন থেকেই তাকে জানানো হয়, তার মেয়ে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সেখানে গিয়ে মেয়েকে অচেতন অবস্থায় পান।

ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম কালবেলাকে বলেন, ওই তরুণী তরুণকে চেনেন না বলে জানিয়েছেন। তবে পুলিশ ভবন থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তাতে দেখা যায়, তরুণী ওই তরুণের সঙ্গে স্বাভাবিকভাবে হাঁটছেন ও কথা বলছেন। চলাফেরা দেখে মনে হচ্ছে তারা পূর্বপরিচিত। তিনি আরও বলেন, মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত, হাসপাতালে ভর্তি। সুস্থ হলে অভিযুক্ত তরুণের বিষয়ে বিস্তারিত জানা যাবে। প্রযুক্তির মাধ্যমে আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X