কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:২০ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

শহর নোংরা করছে কুকুর, মালিক শনাক্তে ডিএনএ পরীক্ষা

শহর নোংরা করছে কুকুর, মালিক শনাক্তে ডিএনএ পরীক্ষা

শহরের রাস্তা-ফুটপাতে মলত্যাগ করে নোংরা করছে কুকুর। এ নিয়ে একের পর এক অভিযোগের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। মালিককে শনাক্ত করতে এবং তাদের জরিমানার আওতায় আনতে শহরের সব কুকুরের ডিএনএ টেস্টের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ইতালির দক্ষিণ টাইরল প্রদেশের। স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির কর্মকর্তারা জগাখিচুড়ি এই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছেন। যে কারণে কুকুরের মালিকরা তাদের পোষা প্রাণীর ডিএনএ নমুনা দিতে বাধ্য হচ্ছেন।

ভেটেরিনারি বিভাগের পরিচালক পাওলো জাম্বোটো বলেছেন, প্রদেশের রাজধানী শহর বলজানো এবং ডলোমাইটস অঞ্চলের আশপাশের শহরগুলোতে প্রাদেশিক সরকার প্রায় ৪০ হাজার কুকুরের একটি ডাটাবেজ তৈরি করেছে।

তিনি বলেন, ১০ হাজারের মতো এরই মধ্যে নিবন্ধিত হয়েছে। এ প্রক্রিয়া একবার চালু হয়ে গেলে কুকুরের পরিত্যক্ত মল পরীক্ষা করে তারা সেটিকে শনাক্ত করতে পারবেন। আর শনাক্তের পর কুকুরের মালিকের ৫০ থেকে ৫০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। যদি কোনো মালিক নিয়ম মানতে অস্বীকার করেন, তবে তাকে ২৯২ থেকে ১০৪৮ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

জাম্বোটো বলেন, বলজানো শহরে তারা নাগরিকদের কাছ থেকে কয়েকশ অভিযোগ পেয়েছেন; যার অর্ধেকের বেশিই কুকুর নিয়ে। তিনি জানান, মার্চের শেষদিকে কুকুরের ডিএনএ নিবন্ধন বাধ্যতামূলক হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১০

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১১

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১২

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৩

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৪

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৭

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৮

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৯

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

২০
X