আব্দুল্লাহ আল জোবায়ের
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৪ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৪৪১ শিক্ষকই ছুটিতে

উচ্চশিক্ষা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৪৪১ শিক্ষকই ছুটিতে

দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন ১৬ হাজার ৩৯৯ জন। তাদের মধ্যে ২ হাজার ৪৪১ জন রয়েছেন শিক্ষা ছুটিতে। এ ছাড়া অননুমোদিত ছুটিতে আছেন আরও ৪৯ শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান শিক্ষক সংকট বিশেষ করে ঢাকার বাইরে অপেক্ষাকৃত নতুন বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষকের অভাব বেশি। এমন পরিস্থিতিতে জুনিয়র শিক্ষক দিয়ে বা যারা আছে তাদের দিয়েই চলছে সেখানকার লেখাপড়া। মূলত ছুটি, পদশূন্যতা আর প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন কাজে শিক্ষকরা জড়িয়ে পড়ায় গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন ছাত্র-ছাত্রীরা। ফলে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের পাঠদান আর গবেষণা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সবশেষ বার্ষিক প্রতিবেদন থেকে জানা গেছে, ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ১৬ হাজার ৩৯৯ জন। এর মধ্যে কর্তব্যরত শিক্ষক রয়েছেন ১১ হাজার ৭৯২ জন, শিক্ষা ছুটিতে রয়েছেন ২ হাজার ৪৪১ জন, প্রেষণ বা লিয়েনে আছেন ১৭১ জন, বিনা বেতনে ৯২ জন, অননুমোদিত ছুটিতে রয়েছেন ৪৯ জন এবং খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক আছেন ১ হাজার ৮৫৪ জন।

জানা গেছে, শিক্ষক সংখ্যা বেশি হওয়ার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ছুটির তালিকায় সবার ওপরে। এই বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ২৯৯ শিক্ষকের মধ্যে ৩৫৫ জন শিক্ষা ছুটিতে রয়েছেন। ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫১০ শিক্ষকের মধ্যে ১১৬ জন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮৩৩ জনের মধ্যে ৭৭ শিক্ষক শিক্ষা ছুটিতে রয়েছেন। তবে তালিকা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮১ শিক্ষকের মধ্যে কেউই শিক্ষা ছুটিতে নেই।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছুটির তালিকা থেকে জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৭৬৪ জনের মধ্যে ১৭২ জন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৩১৮ জনের মধ্যে ৮৬ জন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৪৬৩ জনের মধ্যে ১০৮ জন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৪১৩ জনের মধ্যে ১২৬ জন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২৬৫ জনের মধ্যে ৭৮ জন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৩৩৩ জনের মধ্যে ৮৫ জন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৩১৩ জনের মধ্যে ৯৬ শিক্ষক শিক্ষা ছুটিতে রয়েছেন। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মোট সংখ্যার একটি বড় অংশ শিক্ষা ছুটিতে আছেন।

এদিকে অননুমোদিত ছুটির মধ্যে শীর্ষে রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক অননুমোদিত ছুটিতে রয়েছেন। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন কালবেলাকে বলেন, আগে কী হয়েছে জানি না। তবে উপাচার্য হয়ে আসার পর অননুমোদিত ছুটি কমে এসেছে।

এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ জন; ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চারজন করে ১২ জন; শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনজন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একজন করে তিন শিক্ষক অননুমোদিত ছুটি ভোগ করছেন।

জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব কালবেলাকে বলেন, শিক্ষকরা নিজেরা স্কলারশিপের ব্যবস্থা করে উচ্চশিক্ষার জন্য যায়। শিক্ষা ছুটি চাইলে তাদের তো বাধা দিতে পারি না। সরকার ও ইউজিসি চাইলে এ বিষয়ে নীতিমালা করতে পারে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যে কয়টি বিভাগ আছে তাতে পড়ানোর জন্য ৬শর বেশি শিক্ষক প্রয়োজন। কিন্তু শিক্ষক আছেন তিনশর মতো। এর মধ্যে একটি বড় অংশ আবার ছুটিতে। ইউজিসি বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী শিক্ষক না দেওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

ইউজিসি বলছে, একটি বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২০ শতাংশ শিক্ষক শিক্ষা ছুটিতে যেতে পারেন। তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বড় ক্ষতি হওয়ার কথা নয়। তবে এর চেয়ে বেশি হলে সেখানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন কালবেলাকে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেখানে বেশি শিক্ষক রয়েছে, সেখানে তাদের একটি অংশ শিক্ষা ছুটিতে গেলেও সমস্যা হওয়ার কথা নয়। কারণ, তারা অনুমতি নিয়েই যাচ্ছে। অনুমতি দিচ্ছে একাডেমিক কাউন্সিল, ডিনস কমিটি। পর্যাপ্ত শিক্ষক থাকলে শূন্যতা তৈরি হওয়ার কথা নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, শিক্ষা ছুটির প্রভাবে শিক্ষা কার্যক্রমে কিছুটা সমস্যা তৈরি হয়। সে কারণে কত শতাংশ শিক্ষক শিক্ষা ছুটিতে যাচ্ছেন, তা বিশ্ববিদ্যালয়ের ভেবে দেখা দরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১০

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১১

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১২

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৩

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৪

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৫

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৭

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৮

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১৯

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

২০
X