কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

জ্যেষ্ঠ সাংবাদিক ইব্রাহিম আজাদ আর নেই

জ্যেষ্ঠ সাংবাদিক ইব্রাহিম আজাদ। ছবি : সংগৃহীত
জ্যেষ্ঠ সাংবাদিক ইব্রাহিম আজাদ। ছবি : সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ইব্রাহিম আজাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা গেছে, এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হলে ইব্রাহিম আজাদের হার্টে রিং পরানো হয়। চিকিৎসা শেষে বাসায় ফিরে স্বাভাবিক জীবনযাপন করছিলেন।

এদিকে আজ সোমবার (০১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে চট্টগ্রামে। হাটহাজারীর নিজ জন্মস্থান ধলই গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইব্রাহিম আজাদ দৈনিক ভোরের কাগজ ও প্রথম আলোতে কাজের পর ইলেকট্রনিক মিডিয়ায় যোগ দেন। একুশে টেলিভিশনে প্ল্যানিং এডিটর হিসেবে দায়িত্ব পালনের পর এটিএন বাংলা, দীপ্ত টিভি ও নিউজ টোয়েন্টিফোর-এ হেড অব নিউজ হিসেবে কাজ করেছেন। সম্প্রতি ঢাকার একটি গ্রুপ অব কোম্পানিতে মিডিয়া উপদেষ্টা হিসেবে যোগ দেন।

ইব্রাহিম আজাদ স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু সহকর্মী-গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব, চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকা (সিজেএফডি) এবং চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X