স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

পয়েন্ট হারাল রিয়াল, জিতল লিভারপুল

১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান রিয়াল মাদ্রিদের। ছবি : সংগৃহীত
১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান রিয়াল মাদ্রিদের। ছবি : সংগৃহীত

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে বাজে ফুটবল উপহার দিয়ে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করলেও জয়ের দেখা পায়নি তারা। জিরোনার মাঠে স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। রিয়ালের পয়েন্ট হারানোর দিন জয়ের দেখা পেয়েছে লিভারপুল।

ঘরের মাঠে ২৬ মিনিটে দারুণ আক্রমণ করে জিরোনা। তবে শটটি গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকিয়ে দেন। আরও ১২ মিনিট পর রিয়াল প্রথম বলার মতো সুযোগ পায়। তবে কর্নার থেকে উড়ে আসা বলে মিলিটাও হেড দিলে তা গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ৩৯ মিনিটে এমবাপে লিড এনে দিয়েছিলেন, কিন্তু ভিএআর মনিটর দেখে হ্যান্ডবলের সংকেত দেন রেফারি।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে চমৎকার গোলে এগিয়ে যায় জিরোনা। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ওনাহি। ৫৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পায় জিরোনা। তবে, ওয়ান-অন-ওয়ানে ভ্লাদিস্লাভ ভানাতের নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান কোর্তোয়া।

ম্যাচের ৬৭তম মিনিটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান এমবাপ্পে। পেনাল্টি থেকে গোল করেন তিনি। বাকি সময়ে দুই দল চেষ্টা করে গেলেও গোলের দেখা আর মেলেনি। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান রিয়াল মাদ্রিদের। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

এদিকে টানা তিন হারের পর জয়ের দেখা পেয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগে টেবিলের নিচের দিকে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ২-০ গোলে জিতেছে আর্না স্লটের দল। লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে গোলের খাতা খুলেন আলেকসান্দার ইসাক। ৬০ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন হাকপো। ১৩ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X