কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৮:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

শাকসবজি ফলের দাম ‘কিছুটা’ কমেছে

বাজার পরিস্থিতি
শাকসবজি ফলের দাম ‘কিছুটা’ কমেছে

রোজার শুরুতে ব্যাপক চাহিদা থাকা শাকসবজি ও ইফতার সামগ্রীর দাম কমতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি নিত্যপণ্যের বাজার ও পাড়া-মহল্লার হকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোজার শুরুতে ১২০ টাকার শসা এখন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ টাকার লেবুর হালি দুদিনের ব্যবধানে এখন ৬০ থেকে ৮০ টাকায় নেমে এসেছে। আপেল, কমলার কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ৪৫০ টাকার আঙুর এখন ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া ৮০ টাকার টমেটো গতকাল ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। ১২০ টাকার পেঁয়াজের কেজি মানভেদে ৯০ থেকে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। ১২০ টাকায় উঠে যাওয়া কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ১০০ টাকার বেগুনের কেজি এখন আকারভেদে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, রোজার প্রথম কয়েকদিন নিত্যপণ্যসহ শাকসবজির বাজারে অস্থিরতা থাকে। পরবর্তী সময়ে ঈদের কয়েকদিন আগ পর্যন্ত দাম স্বাভাবিক থাকে। এ বছর বাজারে শীতকালীন শাকসবজির সরবরাহ বেশি থাকায় রোজার মাসে দামে অস্থিরতা তৈরি হওয়ার সুযোগ কম। ফলে কয়েকদিনের মধ্যে বেশিরভাগ সবজির দাম কমে যাবে। পাশাপাশি নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকবে।

তবে বাজারে এখনো বেশি দামে কয়েকটি পণ্য বিক্রি হচ্ছে। প্রতি কেজি ছোলা ১১৫ থেকে ১৩০ টাকা, সাধারণ মানের খেজুরের কেজি ২৫০ থেকে ৪৫০ টাকা। চিনিতে শুল্ক কমলেও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। তবে বোতলজাত সয়াবিন তেলের লিটার ১৬৩ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি ব্যবসায়ীরা জানান, প্রতি পিস ফুল ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, ৪০ টাকা কেজি মুলা, পেঁপে ও শালগম বিক্রি হচ্ছে। লাউয়ের দাম কমে ৫০ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। নতুন সবজি পটোল, বরবটি ও ঢ্যাঁড়শের কেজি ১০০ টাকা, চিচিঙ্গার কেজি ৬০ টাকা, ঝিঙে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের কেজি ৪০ থেকে ৫০ টাকা, করলার কেজি ১২০ টাকা, লতির কেজি ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখি ১২০ টাকা ও কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।

এদিকে রোজা উপলক্ষে রাজধানীর ২৫টি স্থানে ৬০০ টাকা কেজি দরে এবং আরও পাঁচটি স্থানে ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। তবে বাজারে গরুর মাংসের দোকানে এর কোনো প্রভাব নেই। এসব দোকানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকায়। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি বলছে, গরুর দাম বেশি হওয়ায় তারা কমদামে মাংস বিক্রি করতে পারছেন না।

জানা গেছে, বাজারে বিদ্যমান দামের তুলনায় কমদামের গরুর মাংস বিক্রির কার্যক্রমে সরকারকে সহায়তা করছে বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন। এ প্রসঙ্গে সমিতির সভাপতি মো. ইমরান হোসেন কালবেলাকে বলেন, খামারিরা তাদের লাভ রেখেই গরু বিক্রি করছে। সরকারের উদ্যোগ থাকলে একই দামে সারা বছর গরুর মাংস বিক্রি করা সম্ভব।

অপরদিকে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়। ব্রয়লারের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের কাছে যৌক্তিক কোনো কারণ না থাকলেও খুচরা ব্যবসায়ীরা পাইকারি বাজারের ওপর দায় দিচ্ছেন। আর পাইকারি ব্যবসায়ীরা সরবরাহকারী বড় প্রতিষ্ঠানকে দায়ী করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১০

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১১

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১২

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১৪

সিআইডি প্রধান হলেন মোশাররফ

১৫

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

১৬

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

১৭

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

১৮

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১৯

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

২০
X