কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৯:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

গুয়েতেমালার আগ্নেয়গিরিতে ‘পিৎজা’ তৈরি

গুয়েতেমালার আগ্নেয়গিরিতে ‘পিৎজা’ তৈরি

পৃথিবীজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি আর খাবার উপভোগ করতে ছুটে বেড়ান পর্যটকরা। রোমাঞ্চকর সব অভিজ্ঞতা আর জীবনধারণে বিচিত্র কৌশল জানতে ভ্রমণপিপাসুরা পৌঁছে গেছেন পৃথিবীর সর্বোচ্চ থেকে সর্বনিম্ন স্থানে। সম্প্রতি মধ্য আমেরিকার গুয়েতেমালা পর্বতে ঘুরতে গিয়ে এমনই বিচিত্র অভিজ্ঞতার কথা জানালেন এক নারী পর্যটক। সেখানে কোনো বৈদ্যুতিক ওভেনে নয়, বরং সক্রিয় আগ্নেয়গিরিতে রান্না করা পিৎজা উপভোগের সুযোগ হয়েছে তার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলছে, আলেকজেন্ড্রা ব্লগেট নামে ওই নারী সম্প্রতি গুয়েতেমালা পর্বতের পাকায়া আগ্নেয়গিরিতে যান। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, রান্নার আগে নানা সবজি দিয়ে প্রস্তুত করা একটি পিৎজা ট্রেতে রেখে তা আগ্নেয়গিরির পাথরের খাঁজে রাখলেন এক ব্যক্তি। এর কিছুক্ষণ পর সেখান থেকে বের করে তা আলেকজেন্ড্রার সামনে পরিবেশন করা হয়। পরে সেখানে বসেই ওই পিৎজা খান আলেকজেন্ড্রা। তার পোস্ট করা ভিডিওটি মুহূর্তেই আলোড়ন ফেলে।

মূলত এ আগ্নেয়গিরির উত্তপ্ত পাথরের ওপর ট্রে রেখে পিৎজা তৈরি করা হয়। ২০১৯ সাল থেকে তৈরি করা এ পিৎজার নাম দেওয়া হয়েছে পিৎজা পাকায়া। তবে সেখানে যেতে পর্যটকদের গাইড, পূর্ব অনুমতি ও ভারী কাপড় নেওয়ার পরামর্শ দেন আলেকজেন্ড্রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X