কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০১:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

ধানমন্ডিতে ছিনতাইকারীদের হাতে ছাত্র খুন

ধানমন্ডিতে ছিনতাইকারীদের হাতে ছাত্র খুন

ছিনতাইকারী ধরতে রাজধানীজুড়ে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। গত রোববার রাতে ওই ঘটনা ঘটে। নিহত আদনান সাঈদ রাকিব (১৮) ধানমন্ডি আইডিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি।পুলিশ ও স্বজনরা জানান, রাকিব তার বন্ধু রাইয়ানকে সঙ্গে নিয়ে ধানমন্ডির শেখ জামাল মাঠে গিয়েছিলেন। রাত সাড়ে ১০টার দিকে দুজনে মাঠের উত্তর পাশের ফুটপাতে চা খাচ্ছিলেন। তখন চার থেকে পাঁচ ছিনতাইকারী তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন রাকিব ও তার বন্ধু। তখন তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা রাকিবের গলায় ছুরিকাঘাত করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ সময় রাইয়ানের হাতে জখম হয়। ধানমন্ডি থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, খবর পেয়ে আহত দুই ছাত্রকে উদ্ধার করে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়। রাইয়ান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্বজনরা জানান, তিন ভাইয়ের মধ্যে রাকিব সবার ছোট ছিলেন। তার বাবার নাম মো. নুরুন্নবী। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী পদে কর্মরত। ধানমন্ডির গ্রিন রোডের গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন রাকিব। এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের ডিসি হুমায়ুন কবির কালবেলাকে বলেন, ওই ছিনতাইকারীদের সিসিটিভি ফুটেজ দেখে ও প্রযুক্তির মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। শিগগির তাদের আইনের আওতায় নেওয়া সম্ভব হবে। এর আগে গত ১ জুলাই ভোরে রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীদের হাতে খুন হন পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার। ওই ঘটনার পরদিন থেকে পুলিশ রাজধানীজুড়ে ছিনতাইকারী ও ডাকাতবিরোধী বিশেষ অভিযান শুরু করে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলমান এই অভিযানের মধ্যেও গত ১৫ দিনে অন্তত ১৮টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই সময় পর্যন্ত ছিনতাইয়ের চেষ্টাকালে ৬৬১ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১০

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১১

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১২

রিজার্ভ আরও বাড়ল

১৩

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৪

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৭

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৮

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৯

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

২০
X