বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

গণঅধিকার পরিষদের কার্যালয়ে তালা

গণঅধিকার পরিষদের কার্যালয়ে তালা

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার তালা লাগিয়ে দিয়েছেন ভবনটির মালিক। রাজধানীর পুরানা পল্টনের প্রিতম-জামান টাওয়ারের ছয়তলায় এ কার্যালয় অবস্থিত। এ ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, গতকাল সকালে গণঅধিকার পরিষদের কার্যালয়ে তালা দেন প্রিতম-জামান টাওয়ারের মালিক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান। তিনি রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছিলেন। দলে ভাঙনের পর রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে আগের দুটি পদে দায়িত্ব পালন করেছেন তিনি। তালা লাগানোর পর কার্যালয়ের কাছে

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিয়া মশিউজ্জামান আমাদের দলে থাকার সময় এ কার্যালয়টি অনুদান হিসেবে দিয়েছিলেন। তিনি এখন দল করবেন না, ভালো। তাহলে চুক্তি অনুযায়ী মাসিক ভাড়া নেবেন। কিন্তু তা না করে কার্যালয়ের সামনে দুটি কলাপসিবল গেট বসিয়ে তিনি ঢাকা শহরের স্বীকৃত মাস্তানদের পাহারাদার হিসেবে বসিয়েছেন। নিরাপত্তাহীনতার কারণে আমরা এখনো কার্যালয়ে যাইনি। দু-একজন করে গেলে তাদের মারধর করেছে এবং মোবাইল নিয়ে গেছে। তাই পুলিশ সহযোগিতা করলে তাদের নিয়ে কার্যালয়ে যাবেন। তা না হলে অপশক্তির মোকাবিলা করে কার্যালয়ে গিয়ে স্বাভাবিক কার্যক্রম চালাবেন। ভাড়ার চুক্তি অনুযায়ী, ছয় মাস সময় দিতে হবে। এর আগে কার্যালয় ছাড়বেন না। এ বিষয়ে জানতে চাইলে মিয়া মশিউজ্জামান বলেন, জামান টাওয়ারের ছয়তলায় তাদের অফিস। অফিসের গেটের সামনে আগে থেকেই একটা কলাপসিবল গেট ছিল। সেখানে আজ আরও একটা গেট লাগানো হয়েছে। বিল অনাদায়, ভবনের মালিকানা নিয়ে হুমকি, আমার পরিবারকে হুমকি, অকথ্য ভাষায় গালাগালের কারণে আমার মনে হয়েছে নুর (নুরুল হক) উপযুক্ত ভাড়াটে নন। বরং তিনি আমার সম্পত্তির জন্য বিরাট হুমকি। উল্লেখ্য, এর আগে গত ৭ জুলাই দুই দিনের মধ্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়তে নোটিশ দিয়েছিলেন ভবন মালিক। গণঅধিকার পরিষদের তৎকালীন সদস্যসচিব নুরুল হক বরাবর এ নোটিশ পাঠানো হয়। জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া নামে এক ব্যক্তি নোটিশটি পাঠিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X