বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সবসময় একা থাকতে ভালো লাগে? এটা কীসের লক্ষণ জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের আশপাশে অনেকেই একা থাকতে পছন্দ করেন। কেউ ফোনে কম কথা বলেন, কেউ সোশ্যাল মিডিয়ায় কম সময় দেন, আবার কেউ পুরোপুরি বাড়িতে একা থাকতে ভালোবাসেন। পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে চান না।

কাছের মানুষের এই একা থাকা নিয়ে অনেকেই বেশ চিন্তায় থাকেন। এ নিয়ে প্রশ্ন আসে, এটা কি মানসিক সমস্যার লক্ষণ না স্বাভাবিক? বিষয়টি পরিষ্কার করে মনোবিদদের ভাষ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা। চলুন দেখে নিই বিস্তারিত-

মনোবিদরা জানাচ্ছেন, একা থাকতে ভালো লাগা সবসময় মানসিক সমস্যা নয়। সাইকোলজিস্ট ড. শ্রীনিবাস দত্তের মতে, ‘ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী ব্যক্তিদের জন্য একা থাকা মানেই শক্তি সঞ্চয় ও মানসিকভাবে নিজেকে তৈরি করা।’ তিনি আরও বলেন, ‘যদি একা থাকতে ভালো লাগার সঙ্গে হতাশা, উদ্বেগ বা সামাজিক কাজকর্মে অংশগ্রহণে সমস্যা না থাকে, তবে এটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর।’

গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, একা থাকার সময়ে মানুষ নতুন চিন্তা ও সৃজনশীল কাজ করতে বেশি মনোযোগী হতে পারেন। একা থাকা মানসিক শান্তি দেয় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। তবে, একা থাকতে ভালো লাগা যদি সামাজিক বিচ্ছিন্নতা বা মানসিক বিষণ্নতা তৈরি করে, তাহলে সমস্যা দেখা যায়।

মনোবিদদের মতে, নিজের সমস্যা নিজে বিবেচনা করে দেখা খুব গুরুত্বপূর্ণ। নিজের মানসিক চাহিদা বুঝে চলা উচিত এবং প্রয়োজনে বন্ধু বা বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ রাখলে মানসিক স্বাস্থ্য বজায় থাকে।

আপনার একা থাকতে ভালো লাগা স্বাভাবিক কি না এটা কীভাবে বুঝবেন? জানার জন্য নিজেকে প্রশ্ন করতে হবে, একা থাকতে ভালো লাগা কি শুধুই স্বাচ্ছন্দ্যজনিত? দৈনন্দিন কাজ ও সম্পর্ক ঠিকঠাক চলছে কি না? দীর্ঘদিন ধরে বিষণ্ন তা আছে কি না? নিজের কাছে নিজে সঠিক উত্তর না পেলে মনোবিদের সাহায্য নিন।

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X