কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত : মাহদী আমিন

বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন। ছবি : সংগৃহীত

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন জানিয়েছেন, ২৯২ আসনে ধানের শীষের প্রার্থীর মধ্যে ২৩৭ জন ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, এবার সাবেক ৮৫ এমপিকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সাবেক মন্ত্রী আছেন ১৯ জন। গুম হওয়া তিনজন এবং গুম পরিবারের দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ২৯২ আসনে ধানের শীষের প্রার্থী দিয়েছে বিএনপি। এসব প্রার্থীর মধ্যে ২৩৭ জন ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন।

তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ধর্মীয় আবেগকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও ভিডিওতে ভোটারদের উদ্দেশে বলা হচ্ছে, নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়া ঈমানি দায়িত্ব, ওই প্রতীককে জয়ী করা মানেই ঈমানকে জয়ী করা এবং এমনকি কবরে গিয়ে এ বিষয়ে জবাব দেওয়ার কথাও বলা হচ্ছে।

মাহ্দী আমিন বলেন, ধর্মের এমন অপব্যাখ্যা ও ভয় দেখিয়ে ভোট চাওয়ার অপচেষ্টা শুধু অনৈতিক নয়, এটি সরাসরি আইনবিরোধী।

তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ও আবেগকে পুঁজি করে ভোটারদের প্রভাবিত করার এই প্রবণতা নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৭(১)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী ধর্মের অপব্যবহার করে ভোট চাওয়া ‘অসৎ প্রভাব বিস্তার’-এর শামিল, যা শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে নির্বাচন কমিশনের নীরবতা বা বিলম্ব দেশবাসীর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X