কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৩:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

হাঁসের মাংসের ৩ পদ

হাঁসের মাংসের ৩ পদ

শীত মৌসুমে হাঁস খাওয়ার ধুম পড়ে। কারণ অন্যান্য সময়ের তুলনায় সে সময় হাঁসের গায়ে চর্বি জমে বেশি। তবে মজাদার রেসিপি যদি জানা থাকে, তাহলে হাঁসের মাংস খাওয়ার জন্য শীত পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে? তাই আপনাদের জন্য রইল হাঁসের মাংসের ভিন্ন তিন পদের রেসিপি—

চুইঝালে হাঁস ভুনা

উপকরণ: হাঁসের মাংস ১ কেজি, চুইঝাল

১০০ গ্রাম, পেঁয়াজ কিউব কাটা আধা কাপ, আস্ত রসুন ৫টি, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, আদাবাটা দেড় টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, নারিকেলের দুধ ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ৩টি, ভিনেগার বা লেবুর রস ২ টেবিল চামচ, তেল ১ কাপের ৩ ভাগের

১ ভাগ অংশ।

প্রণালি: প্রথমে হাঁস পরিষ্কার করে ধুয়ে টুকরা করে কেটে নিতে হবে। ভিনেগার বা লেবুর রস দিয়ে মেখে ১০ মিনিট রাখুন। এতে হাঁসের গন্ধ থাকবে না। এরপর আবার ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।

চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। তেল গরম হলে তেজপাতা দিয়ে পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু নরম হলে আস্ত রসুন দিন। এরপর একে একে সব বাটা মসলা দিয়ে একটু পানি দিন। এবার ভাজা জিরা গুঁড়া বাদে আর সব গুঁড়া মসলা দিন। মসলাটা একটু কষিয়ে মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢেকে নিন। একটু একটু করে পানি দিয়ে মধ্যম আঁচে মাংস কষাতে হবে। মাংস যখন অর্ধেক হয়ে যাবে, তখন নারিকেল দুধ, ২ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ও চুইঝালের টুকরা দিয়ে ঢেকে আঁচ কমিয়ে দেবেন। মাংস পুরো সিদ্ধ হয়ে গেলে ভাজা জিরার গুঁড়া দিয়ে ৫ মিনিট রেখে নামিয়ে নিন। বাকি বেরেস্তা ওপরে ছড়িয়ে গরম-গরম পরিবেশন করবেন।

ডাক অ্যান্ড কোকোনাট কারি

উপকরণ: হাঁসের মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন-আদা বাটা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১.৫ চা চামচ, হলুদ আধা চা চামচ, নারিকেল দুধ ১ কাপ, তেল আধা কাপ ও লবণ স্বাদমতো।

প্রণালি: পেঁয়াজ কুচি তেলে সোনালি করে ভেজে মসলা দিয়ে কষান। মাংস যোগ করে ঢেকে দিন, কিছুক্ষণ রান্না করুন। নারিকেল দুধ দিয়ে কম আঁচে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

ডাক স্টেক

উপকরণ: হাঁসের বুকের মাংস ১টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লেবুর রস আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, চিনি আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, সয়া সস আধা চা চামচ, অয়েস্টার সস আধা চা চামচ, চিলি সস আধা চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: প্রথমে হাড়ছাড়া মাংসটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, সয়া সস, অয়েস্টার সস, চিলি সস, লবণ ও তেল দিয়ে ভালোভাবে মেরিনেট করে এক ঘণ্টা রাখুন। এবার একটা গ্রিল প্যান গরম করে তাতে মেরিনেট করা মাংসটি ভালো করে গ্রিল করে গরম গরম পরিবেশন করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১০

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১১

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১২

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৫

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৬

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৭

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৮

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৯

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

২০
X