কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০১:১৩ এএম
প্রিন্ট সংস্করণ
ছড়া

মজার রোবট

মাসুম আওয়াল
মজার রোবট

দুষ্টু মিষ্টি চটপটে এক রোবট কিনে এনে, বাড়ির কাজের লোক বানালাম হচ্ছো অবাক জেনে! মজার রোবট কী কী পারে? শুনবে খোকা-খুকি! এসো তবে সেই রোবটের গল্পটাতে ঢুকি।

এখন আমার নেই কোনো কাজ রোবটই সব করে, বাসন মাজে রান্না করে ঘুরে বেড়ায় ঘরে। ঝকঝকে সব, ময়লা ধুলোর বালাই মোটেও নাই, কাপড় ধোয়া, ঘর মোছা সব রোবট করে ভাই।

রাতের বেলা যত্ন করে মশারিটাও টাঙায় ঘুমাই আমি সকালবেলা রোবটই ঘুম ভাঙায়। নিশ্চিন্তেই রাতের বেলা ঘুমিয়ে যেতে পারি, আমার মজার রোবট জেগে পাহারা দেয় বাড়ি।

অবসরে মিষ্টি রোবট পেপার পড়ে শোনায়, নাচতে পারে গানও জানে ভেবেছ কল্পনায়! বাড়ির সব কাজ করে রোজ দিচ্ছে বিনোদন, গান শুনিয়ে ডান্স দেখিয়ে রাখছে ভালো মন।

ক্লান্তি কাকে বলে রোবট জানেই না তো মোটে, হুকুম করার সাথে সাথেই কাজের দিকে ছোটে, চার্জ ফুরানোর আগে আগে অ্যালার্ম দিয়ে জানায়, চার্জ যতক্ষণ ভরা থাকে কোনো কাজে না নাই।

জীবন সহজ রাত ফুরালো আসলো নতুন দিন, আজকে জুনের তিরিশ তারিখ সাল তিন হাজার তিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X