তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০২:০০ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

মৌমিতার কণ্ঠে বিখ্যাতদের গান

মৌমিতার কণ্ঠে বিখ্যাতদের গান

কিছুদিন আগেই সংগীতজীবনের ৬০ বছর উদযাপন করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারই গাওয়া একটি গান কাভার করে নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই প্রজন্মের গায়িকা মৌমিতা বড়ুয়া। গানটি হলো ‘নোটন নোটন পায়রাগুলো কোথায় উড়ে যায়’।

গানটি প্রকাশের পর বেশ প্রশংসা কুড়িয়েছেন মৌমিতা। এরই মধ্যে একটি টেলিভিশনের জন্য এক অনুষ্ঠানে ১৯৫০ ও ১৯৬০ দশকের হিন্দি সিনেমার প্রখ্যাত এবং বাংলা আধুনিক গানের নন্দিত শিল্পী গীতা দত্তের বিখ্যাত চারটি বাংলা গান গেয়েছেন তিনি।

মৌমিতার কণ্ঠে গীতা দত্তের যে চারটি গান রেকর্ড হয়েছে সেগুলো হচ্ছে ‘তুমি যে আমার ওগো’, ‘নিশিরাত বাঁকা চাঁদ আকাশে’, ‘ঝনক ঝনক কনক কনক’ ও ‘এই মায়াবী তিথি এই মধুরও গীতি’। মৌমিতা বলেন, ‘বাংলাদেশের গানের গর্ব শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সংগীতজীবনের ৬০ বছরপূর্তিতে আমি তার কণ্ঠে অনেক বছর আগের গাওয়া একটি গান কাভার করেছি। ভয়ে ভয়ে কিছুটা সাহস নিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। জানি না কেমন গেয়েছি। হয়তো কোনো একদিন ম্যাডামের কাছ থেকেই এতটুকু গাওয়া সম্পর্কে কিছুটা জানতে পারব। বাংলাদেশের বাইরে যাদের কণ্ঠের গান আমাকে খুব বেশি টানে তাদের মধ্যে গীতা দত্ত অন্যতম। তাই গাইতেও বেশ ভালো লাগে। যে চারটি গান গাইলাম তার মধ্যে তিনটি গানই আমার প্রিয় গীতিকবি শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। দুটি গানের সুরকার শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় এবং বাকি দুটি গানের সুরকার শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ। চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। প্রচারের পর জানা যাবে কেমন গাইলাম।’

মৌমিতা জানান, শিগগির তার কিছু মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। তবে মৌমিতার ভীষণ ভালো লাগে স্টেজ শোতে গান গাইতে। কারণ সেখানে দর্শকের কাছ থেকে সরাসরি সাড়া পেতে তার কাছে ভীষণ ভালো লাগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১০

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১১

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১২

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৩

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৪

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৫

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১৭

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৯

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

২০
X