তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৭:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন পরিচয়ে কেয়া পায়েল

নতুন পরিচয়ে কেয়া পায়েল
নতুন পরিচয়ে কেয়া পায়েল

ছোট পর্দার বড় অভিনেত্রী কেয়া পায়েল। বছরজুড়েই থাকে তার কাজের ব্যস্ততা। যে কোনো উৎসব কেন্দ্র করে সেই ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ। তাই তো নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি আছেন এখন ওপরের দিকে। অভিনয় নিয়ে ব্যস্ত এ অভিনেত্রীর এবার ব্যস্ততা আরও বেড়ে যাচ্ছে। নাম লেখাচ্ছেন ব্যবসায়। খুলছেন নারীদের জন্য বিউটি পার্লার। যেখানে কাস্টমারদের জন্য আধুনিক সব ব্যবস্থা রাখা হবে বলে জানান এ অভিনেত্রী।

কেয়া বর্তমানে নিজেকে সময় দিচ্ছেন। এ ছাড়া ব্যস্ত আছেন তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে। কারণ ১০ জুলাই এর উদ্বোধন। কেয়ার এ প্রতিষ্ঠানের নাম পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালুন। এটি রাজধানীর উত্তরায় অবস্থিত।

অভিনয়ের পাশাপাশি কেয়া সবসময়ই এমন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বপ্ন দেখতেন। কালবেলার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অভিনয়ে আমার অসম্ভব ব্যস্ত সময় যাচ্ছে। যার সবকিছুই দর্শকদের ভালোবাসার জন্য। এমন ব্যস্ততার মধ্যেই আমি নাম লেখাচ্ছি মেকওভার অ্যান্ড স্যালুন বিজনেসে। কারণ আমি চাচ্ছিলাম অভিনয়ের পাশাপাশি আমার নতুন আরেকটি পরিচয় হোক। এ ছাড়া এই সেক্টরটাও আমার খুবই পছন্দের। সেখান থেকেই এটি শুরু করা।’

এ সময় কেয়া আরও বলেন, ‘আমি নিজেও সাজতে ভীষণ ভালোবাসি। সেই জায়গা থেকে মনে হলো ত্বকের যত্ন বা মেকআপের জন্য পার্লারে যেতেই হয়। নিজের যদি একটা পার্লার থাকে মন্দ হয় না। এ ছাড়া অথেনটিক প্রোডাক্ট নিয়েও সংশয় থাকে। সবার স্ক্রিনে কিন্তু সবকিছু যায় না। ভাবলাম এ পার্লার করলে শুটিংয়ের বাইরে সময় কাটানোর একটা জায়গা হবে। পার্লার কেন্দ্র করে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারব। তাদের প্রোপার একটা কেয়ার দিতে পারব এর মাধ্যমে।’

কেয়া পায়েলের পার্লারের ইচ্ছাটা আগেই থেকেই ছিল। শুটিংয়ের ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। তাই এবার ঈদের ব্যস্ততার পর বিরতি নিয়ে প্রতিষ্ঠানটি চালু করছেন তিনি। কেয়ার হাতে এখন বেশ কিছু নাটকের কাজ রয়েছে। যেগুলোর শুটিং শিগগিরই শুরু করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১০

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১২

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৩

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৪

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৫

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৬

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৭

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৮

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৯

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

২০
X