মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

সুখবর দিলেন গাগা

সুখবর দিলেন গাগা

বিশ্বখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী লেডি গাগা। সময়টি যেন এখন শুধুই তার। ভক্তদের জন্য একের পর এক সুখবর দিয়ে যাচ্ছেন তিনি। ‘জোকার: ফোলি অ্যা দ্যু’ সিনেমায় লেডি প্রথমবারের মতো হার্লে কুইন হয়ে আসছেন, এটি পুরোনো খবর। কিন্তু এ সিনেমার সঙ্গে যুক্ত হওয়াটি তার জন্য ছিল অসাধারণ এক অনুভূতি। এবার এ গায়িকা ভক্তদের আরও একটি সুখবর দিলেন। অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। আসছে তার সপ্তম স্টুডিও অ্যালবাম। যার শিরোনাম ‘এলজি৭’। খবর: এলে

সম্প্রতি লেডি গাগা তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। যেখানে তাকে দেখা যায় লস অ্যাঞ্জেলেসের একটি স্টুডিওতে প্র্যাকটিস করছেন। তার এ পোস্টের নিচে স্পটিফাই প্ল্যাটফর্মের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও কমেন্ট করা হয়।

নতুন অ্যালবাম নিয়ে গাগা বলেন, আমি প্রতিদিন স্টুডিওতে আসি। অনেক গান লিখেছি। অনেক গান আমি এরই মধ্যে তৈরির পরিকল্পনা করে ফেলেছি। তবে হ্যাঁ, নতুন এ অ্যালবামের গান আগের কোনো গানের সঙ্গেই মিল থাকবে না। সেই চেষ্টা নিয়ে কাজ করা হচ্ছে। আমি সংগীত অন্বেষণ করতে পছন্দ করি। তাই নতুন অ্যালবামে নতুন ধরনের কিছু মিউজিক রাখা হবে, যা এর আগে হয়তো অ্যাপ্লাই করা হয়নি। তবে অ্যালবামে কয়টি গান থাকবে, কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। এদিকে লেডি ভক্তদের জন্য আরও একটি সুখবর রয়েছে। সেটি হলো, ২০২৪-এর প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে তার। এ ছাড়া বেশ কিছু দেশে কনসার্ট রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X