শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৮:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

চির রঙিন শবনম

চির রঙিন শবনম

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শবনম। কালজয়ী বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য এক উচ্চতায়। তার জনপ্রিয়তার পরিধি দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে আছে। আজ ১৭ আগস্ট গুণী এ অভিনেত্রীর জন্মদিন।

১৯৪০ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন শবনম। তার আসল নাম ঝর্ণা বসাক। শৈশবে বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শেখেন। অসাধারণ নাচের দক্ষতা অর্জন করে তিনি পরিচিতি লাভ করেন। এক অনুষ্ঠানে শবনমের নৃত্য দেখে তাকে সিনেমায় নাচের সুযোগ করে দেন বরেণ্য নির্মাতা এহতেশাম। একই সঙ্গে আরও কিছু সিনেমায় ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। ১৯৬১ সালে শবনম প্রথম নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন। মুস্তাফিজ পরিচালিত সিনেমাটির নাম ছিল ‘হারানো দিন’। এ সিনেমাতেই তিনি ‘শবনম’ নামটি ধারণ করেন। সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পায়। যার সুবাদে হয়ে ওঠেন দর্শকদের প্রিয় নায়িকা। এর পরের বছরই উর্দু সিনেমায় অভিষেক হয় শবনমের। ‘চান্দা’ সিনেমায় অভিনয় করে তিনি তৎকালীন সমগ্র পাকিস্তানে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর টানা নব্বই দশক পর্যন্ত কাজ করে গেছেন। মাঝে বাংলাদেশ হয়েছে স্বাধীন। কিন্তু পাকিস্তান কিংবা বাংলাদেশ; কোথাও শবনমের জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

ষাটের দশকে শবনম পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হন। এ কারণে ১৯৬৮ সাল থেকে তিনি লাহোরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার অভিনীত বাংলা সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—‘আমার সংসার’, ‘এ দেশ তোমার আমার’, ‘আম্মাজান’, ‘কখনো আসেনি’, ‘জোয়ার ভাটা’, ‘নাচের পুতুল’, ‘রাজধানীর বুকে’, ‘সহধর্মিণী’ ইত্যাদি।

শবনম অভিনীত উর্দু সিনেমাগুলো হচ্ছে—‘আখেরি স্টেশন’, ‘আসরা’, ‘আনমল মোহাব্বত’, ‘আনারি’, ‘আনোখি’, ‘আয়না’, ‘আবশার’, ‘আখো আখো মে’, ‘ইন্তিখাব’, ‘কারাবান’, ‘ক্যয়সে কাহু’, ‘কসম আজ ওয়াক্ত কি’, ‘কাভি আলভিদা না ক্যাহনা’, ‘চান্দা’, ‘চালো মান গায়ে’, ‘জাঞ্জির’, ‘জাগির’, ‘তালাশ’, ‘তুম মেরে’, ‘দোস্তি’, ‘দিল্লাগি’, ‘দিল নাশিন’, ‘নয়া আন্দাজ’, ‘নারাজ’, ‘প্রীত না জানে রীত’, ‘পেহচান’, ‘বেগানা’, ‘বিন্দাস’, ‘রিশতা’, ‘হাম দোনো’, ‘শরিক-ই-হায়াত’, ‘শরাফত’, ‘সাগর’ ও ‘সমন্দার’।

পাকিস্তানের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখায় ১২ বার দেশটির সম্মানজনক নিগার পুরস্কার লাভ করেছেন শবনম। এ ছাড়া ২০১৯ সালে স্টাইল অ্যাওয়ার্ডে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

১০

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

১১

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

১২

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

১৩

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

১৪

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

১৫

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১৬

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১৭

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১৮

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৯

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

২০
X