নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিহত ব্যবসায়ী। ছবি: কালবেলা
নিহত ব্যবসায়ী। ছবি: কালবেলা

নরসিংদীর রায়পুরায় প্রান্তুষ সরকার (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্য করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীর দিঘিলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত প্রান্তুষ সরকার উপজেলার বাঁশগাড়ি গ্রামের সাধন সরকারের ছেলে। তিনি বাঁশগাড়ি বাজারে জুয়েলারি ব্যবসা করতেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার রাতে বাড়িতে অবস্থান করছিলেন প্রান্তুষ সরকার। এসময় প্রান্তুষকে বাড়িতে এসে কথা বলার জন্য দুজন লোক ডেকে নিয়ে যায়। পরে তারা দিঘিলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রান্তুষকে নিয়ে গুলি করে। এসময় প্রান্তুষ মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাবি হেনা রাণী সরকার বলেন, দুজন লোক এসে আমার দেবরকে ডেকে নিয়ে স্কুল মাঠে যায়। এদের একজনের মুখ খোলা থাকলেও আরেকজনের মুখ বাঁধা ছিল। পরে আমিও কিছুক্ষণ পর দেবরের খোঁজে মাঠে যাই। যাওয়ার পরই তারা প্রান্তুষকে পিস্তল দিয়ে গুলি করে দৌড়ে পালিয়ে যায়। আমাদের কোনো শত্রু নেই। যারা ডেকে নিয়ে গেছে তাদেরও চিনি না। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে চাঁদার জন্য হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার রহস্য উদ্ধারে ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করে কাজ করছি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X