স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটেই পর্দা উঠছে বিপিএলের ১২তম আসরের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

সিলেট কি পারবে আবারও বিপিএলের উৎসবের কেন্দ্রবিন্দু হতে? আবাসন সংকট থেকে সূচি–বদলের আলোচনা—সব জট কাটিয়ে অবশেষে পরিষ্কার, জমজমাট আয়োজনে ২৬ ডিসেম্বরই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ প্রকাশ করেছে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি, আর খুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক মাসব্যাপী উত্তেজনার দরজা।

আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার আয়োজিত হবে উদ্বোধনী ম্যাচ। দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়েলস। পরদিন মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স, দুপুর ১টায়। একই দিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স খেলবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে।

প্রথম পর্বে সিলেটে ছয় দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, মাঝে দুই দিন করে বিরতি। এরপর দ্বিতীয় পর্ব ঘুরে যাবে বন্দরনগরী চট্টগ্রামে—৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত জমবে লড়াই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

১৫ জানুয়ারি বিপিএল ফিরবে ঢাকায়। তিনদিন টানা ম্যাচ আয়োজনের পর ১৭ জানুয়ারিতেই শেষ হবে গ্রুপ পর্বের খেলা।

১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে দুই ফাইনালিস্ট নির্ধারণ হবে। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পর্দা নামবে বিপিএল–১২–এর।

সূচি প্রকাশের আগেই শোনা যাচ্ছিল, সিলেটে হোটেল সংকটের কারণে ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরু হতে পারে। তবে শেষ পর্যন্ত সংকট কাটিয়ে উঠেছে আয়োজকরা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, “হোটেলে রুম পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। তাই ঢাকা পর্ব দিয়ে শুরু করার ভাবনা ছিল। কিন্তু সিলেটের হোটেল কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সমাধান করায় সিলেট পর্ব দিয়েই বিপিএল শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত করেছি।”

২০১৭ সালের পর এই প্রথমবার সিলেট থেকে শুরু হচ্ছে বিপিএলের নতুন আসর। এখন অপেক্ষা—২৬ ডিসেম্বর, যখন আবারও আলোর ঝলকানি, গ্যালারির গর্জন আর ব্যাট–বল লড়াইয়ে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১০

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১১

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১২

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৩

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৪

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৫

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৬

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৭

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৮

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৯

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

২০
X