কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

বিকল্প রাজনৈতিক বলয় গঠনের আহ্বান আপ বাংলাদেশের

আপ বাংলাদেশের আলোচনা সভা। ছবি : কালবেলা
আপ বাংলাদেশের আলোচনা সভা। ছবি : কালবেলা

বাংলাদেশের চলমান রাজনৈতিক শূন্যতা পূরণের লক্ষ্যে বিএনপি-জামায়াতের পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান জরুরি বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রধান সংগঠক নাঈম আহমাদ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর জামান টাওয়ারে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘নতুন রাজনীতি উত্থানের শর্ত ও আসন্ন নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

নাঈম আহমাদ বলেন, দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে ইতিবাচক ধারার বিকল্প বলয় গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে ফেরা রোধ করতে এবং কালো টাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতি বন্ধ করতে জনগণের সামনে নতুন, বিশ্বাসযোগ্য রাজনৈতিক পথ তুলে ধরার বিকল্প নেই। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা বিভিন্ন শক্তির মধ্যে আস্থা ও শ্রদ্ধার সম্পর্ক পুনর্গঠন করা আগামী দিনের রাজনীতির অন্যতম শর্ত।

আলোচনা সভায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া বলেন, লাহোর প্রস্তাবের পর মুসলিম লীগের যেমন নিরঙ্কুশ বিজয় এসেছিল, কিংবা ৬ দফার ধারাবাহিকতায় আওয়ামী লীগের মতো বিপুল বিজয় এসেছিল—তেমনি আসন্ন নির্বাচনে জুলাইয়ের স্টেকহোল্ডারদের বিজয় নিশ্চিত করতে এবারের নির্বাচনকে ‘পলিটিক্যাল ইলেকশনে’ রূপান্তরিত করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জুলাইয়ের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, রাসুল (সা.) সমস্যা সমাধানের রাজনীতি করতেন বলেই আউস-খাজরাজ গোত্র তাকে মদিনায় আমন্ত্রণ জানিয়েছিল এবং নেতৃত্ব প্রদান করেছিল। মানুষের বাস্তব জীবনের সমস্যা সমাধানে ব্যর্থ হলে নতুন রাজনীতির উত্থান সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. জসীম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী সালমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন যুগ্ম প্রধান সংগঠক আবরার হামীম, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মেহেদী মুদাচ্ছের আলম, শাহজাদা মো. ইউসুফ, যুগ্ম সদস্য সচিব তানভীর হোসাইন সানজী, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক কামরুল ইসলাম হীরা প্রমুখ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X