তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০২:৩৪ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১২:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

বামবার মুক্তির কনসার্ট

বামবার মুক্তির কনসার্ট

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনস (বামবা)। বৈষম্যবিরোধী আন্দোলনে নিজেদের অবস্থান আগেই জানিয়েছিল সংগঠনটি। এবার একটি বিশেষ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে তারা। ‘মুক্তি কনসার্ট’ শিরোনামে আগামী ৩১ আগস্ট রাজধানী ঢাকায় এটি অনুষ্ঠিত হবে। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ‘মহান পরিবর্তনের সময়ে, সংগীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। দিনব্যাপী এই আয়োজনের জন্য বামবা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরম্যান্স এবং আরও অনেক কিছু।’

বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘তবে এই কনসার্ট কেবল সংগীত নয়, তার চেয়েও বেশি কিছু—একটি উদ্যোগ নেওয়ার আহ্বান। স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন যারা লড়াই করেছেন, সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আসুন একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও ঐক্যের এক নতুন যুগ গড়ে তুলি’

এমন বার্তা দিয়ে সংগীতশিল্পীদের সংগঠনটি বিভিন্ন প্রতিষ্ঠানকে স্পন্সর হওয়ার আহ্বান জানিয়েছে। তবে এই কনসার্টের লাইনআপ ও ভেন্যু এখনো চূড়ান্ত করা হয়নি। দেশের শীর্ষ সারির ব্যান্ডগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগির বামবার পক্ষ থেকে এ সম্পর্কিত সব তথ্য প্রকাশিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১০

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১১

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১২

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৩

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৪

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৫

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৭

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৮

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৯

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

২০
X