তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১২:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ

ওটিটিতে টানা তিন দিন তিন কনটেন্ট

ওটিটিতে টানা তিন দিন তিন কনটেন্ট

আগস্টের শেষে ওটিটি দর্শকদের জন্য জমজমাট আয়োজন রেখেছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। টানা তিন দিন মুক্তি পাচ্ছে তিনটি কনটেন্ট। এর মধ্যে রয়েছে দর্শকপ্রিয়তায় সবার ওপরে থাকা দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ারের দ্বিতীয় সিজন। এ নিয়ে বিস্তারিত নিচে তুলে ধরা হলো।

আনটেইমড রয়্যালস

২৮ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে মেক্সিকান ক্রাইম ড্রামা সিরিজ আনটেইমড রয়্যালস। সিরিজটি মেক্সিকোর একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এখানে এক যুবকের অন্ধকার জগতে যুক্ত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এটি নির্মাণ করেছে নির্মাতা হাম্বার্তো হিনোহোসা অস্কারিজ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলফানসো হেরেরা ও জিমেনা লামাদ্রিদ।

দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার

আমেরিকান ফ্যান্টাসি টেলিভিশন সিরিজ দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ারের দ্বিতীয় সিজন মুক্তি পেতে যাচ্ছে আগস্টের ২৯ তারিখ। প্রথম সিজনের সফলতার পর এবার আসছে দ্বিতীয় সিজন। এরই মধ্যে এর ট্রেলার দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এটি প্রচার হবে প্রাইম ভিডিওতে। এবারের পর্বটি নির্মাণ করেছেন ওয়েন ইপ। এতে অভিনয় করেছেন মরফাইড ক্লার্ক, রবার্ট আরমায়ো, সোফিয়া নমভেতা ও চার্লি ভিকার্সের মতো তারকা।

দ্য সার্পেন্ট কুইন সিজন ২

আগস্টের ৩০ তারিখ লায়ন্সগেট প্লেতে মুক্তি পাবে দ্য সার্পেন্ট কুইন সিজন ২ সিরিজটি। এটি নির্মাণ করা হয়েছে ষোড়শ শতকের ফ্রান্সের রানি ক্যাথরিন ডি মেডিসির জীবনের ওপর। এটি নির্মাণ করেছেন জাস্টিন হেইথ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সামান্থা মর্টন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১০

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১১

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১২

পবিত্র আশুরা আজ

১৩

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৪

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৫

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৬

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৭

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

২০
X