তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রথমবার একসঙ্গে

প্রথমবার একসঙ্গে

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। গল্পনির্ভর সিনেমায় অভিনয় করে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান করে নিয়েছেন তিনি। এদিকে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তিনিও বি-টাউনের একজন প্রতিষ্ঠিত অভিনেতা। কাজ করেছেন ব্যবসা সফল বেশকিছু সিনেমায়। তবে জাহ্নবী ও সিদ্ধার্থ এখনো জুটি বেঁধে কাজ করেননি। এবার প্রথমবারের মতো এই জুটিকে বড় পর্দায় দেখা যাবে। খবর : বলিউড হাঙ্গামা

সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। তবে গণমাধ্যমটি জানিয়েছে, সিনেমাটি নির্মাণ করবেন নির্মাতা তুষার জালোটা। সিনেমার গল্প লেখার প্রস্তুতি চলছে। এতে সিদ্ধার্থকে চুক্তিবদ্ধ করা হয়েছে। এর পরই জাহ্নবীকে নিশ্চিত করা হয়। এটি একটি প্রেমের গল্পের সিনেমা হবে। তবে অভিনেতা বর্তমানে তার নতুন দুটি সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় শুটিং কবে শুরু হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।

এ সিনেমা দিয়ে জাহ্নবী এবং সিদ্ধার্থ প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন। এর আগে তারা একাধিক সিনেমায় অভিনয় করলেও জুটি বাঁধা হয়নি। তাই দর্শকের কাছেও নতুন জুটির গুরুত্ব কেমন হবে সেটাও দেখার বিষয় বলে নিশ্চিত করেছেন নির্মাতা।

নির্মাতা তুষার বলেন, ‘সিদ্ধার্থ এবং জাহ্নবী বর্তমানে তাদের ক্যারিয়ায়ের ব্যস্ত সময় পার করছেন। দুজনেরই দর্শকপ্রিয়তা রয়েছে। তাই এই জুটি নিয়ে আমার কাজ করার অনেক দিনের ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটাই এবার পূরণ হতে যাচ্ছে। আশা করছি দর্শক তাদের ভালোভাবে গ্রহণ করবেন।’

এ বছর জাহ্নবী কাপুরের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। যেখানে তিনি রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধেছেন। অন্যটি ‘উলাজ’। তবে দুটি সিনেমাই বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১০

আওয়ামী লীগ সমর্থককে গুলি

১১

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১২

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৩

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৪

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

১৫

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

১৬

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১৭

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১৮

সংসদে আইন পাস / অনলাইন জুয়ায় ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা

১৯

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

২০
X