তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ পিএম
প্রিন্ট সংস্করণ

সেবিকার চরিত্রে মাহি

সেবিকার চরিত্রে মাহি

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। নাটক ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ নিয়ে বছরজুড়েই ব্যস্ততা রয়েছে তার। এবার তিনি নাম লেখালেন আরও একটি নতুন নাটকে। নাম ‘দোয়া’।

নাটকটি দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। নাটকের গল্প রচনা ও পরিচালনা করেছেন মোঃ রবিউল সিকদার।

এই নাটকে একজন সেবিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মাহিকে। এমন একটি নতুন চরিত্রে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত মাহি। তিনি বলেন, ‘একই নির্মাতার সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। তার নির্মাণ ও গল্পে বরাবরই ব্যতিক্রম কিছু থাকে। তেমনটি দোয়া নাটকেও রয়েছে। এ ছাড়া আমার অভিনয় ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন নির্মাতা। এতে যে চরিত্রে আমি অভিনয় করেছি, আগে তা করা হয়ে ওঠেনি। যে কারণে চ্যালেঞ্জিং এই চরিত্রটিতে আমি মন দিয়ে অভিনয় করেছি। আশা করি নাটকটি প্রচারের পর দর্শক আমাদের পরিশ্রমের মূল্য দেবেন।’

এ সময় নতুন নতুন চরিত্রে কাজের বিষয়ে আগ্রহের কথাও বলেন মাহি। তিনি আরও বলেন, ‘একজন আর্টিস্ট সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। এর কারণ হচ্ছে চরিত্রে নতুনত্ব না থাকলে হাপিয়ে যেতে হয়। তাহলে কাজের প্রতি আর ভালোবাসা থাকে না। তখনই ভালো কাজ থেকে আমরা দূরে সরে যাই। তাই আমি চ্যালেঞ্জিং চরিত্র পেলে আরও বেশি খুশি হই।’

‘দোয়া’ নাটকের গল্প নিয়ে নির্মাতা রবিউল সিকদার বলেন, ‘এই শহরের একজন সেবিকার জীবন যুদ্ধের গল্প নিয়ে নির্মাণ করেছি নাটকটি। আমি মনে করি মানুষের সেবা করে দোয়া নেয়াটাও অনেক বড় নেয়ামত। এতে সেবিকার ভূমিকায় অভিনয় করেছেন সামিরা খান মাহি। আমার কাছে তার সময় সচেতনতা, অভিনয়ের প্রতি প্রেম ভালোবাসা, অধ্যবসায় ও গল্প বুঝে চরিত্রানুযায়ী অভিনয় করার বিষয়গুলো দারুণভাবে মুগ্ধ করেছে। পরিচালককে পূর্ণ সহযোগিতা করার মধ্য দিয়ে পরিচালকের কথামতো শতভাগ কাজ করার মধ্যদিয়েই একজন শিল্পীকে নিজের অভিনয় প্রতিভাকে যথাযথভাবে প্রকাশ করতে পারে। মাহি ঠিক তাই করেছেন। তার চরিত্রে তিনি দারুণ অভিনয় করেছেন।’

নাটক ছাড়াও মাহিকে নিয়মিতই ওটিটি কনটেন্টে অভিনয় করতে দেখা যায়। এ ছাড়া বিজ্ঞাপন নিয়েও ব্যস্ততা আছে তার। তবে এখনো বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X