তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

ক্ষতিগ্রস্ত কৃষক ও পশুদের জন্য কনসার্ট

ক্ষতিগ্রস্ত কৃষক ও পশুদের জন্য কনসার্ট

দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এরই মধ্যে ফান্ড রাইজিং কনসার্টের আয়োজন করছে বিভিন্ন সংস্থা। ওপেন কনসার্টের পাশাপাশি টিকিটের মাধ্যমেও ক্ষতিগ্রস্তদের জন্য এ আয়োজন করা হচ্ছে। তেমনই এক কনসার্টের আয়োজন করেছে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিটভাই। আগামী ২০ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘ইউনাইটেড উই স্ট্যান্ড’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে একটি বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, এখান থেকে অর্জিত অর্থ ফেনী, কুমিল্লাসহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক, পশু-পাখিদের জন্য খরচ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিকিটভাই প্ল্যাটফর্ম থেকে এটি প্রথম ফান্ড রাইজিং কনসার্টের আয়োজন করা হচ্ছে। এখানে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো পারফর্ম করবে। যাদের গান শুনতে সবাইকে আমন্ত্রণ জানাতে এরই মধ্যে তারা অনলাইন প্রচারণা শুরু করেছে। কনসার্টটি উপভোগ করতে ৫০০ টাকা মূল্যে টিকিট ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া কেউ যদি এর থেকেও বেশি অর্থ দিতে চান সে ব্যবস্থাও কনসার্ট স্থলে রাখা থাকবে।

‘ইউনাইটেড উই স্ট্যান্ড’ কনসার্টে মোট আটটি ব্যান্ড পারফর্ম করবে। ব্যান্ডগুলো হচ্ছে ইন্দালো, এভয়েড রাফা, পাওয়ার সার্জ, মেকানিক্স, বে অব বেঙ্গল, আফটারম্যাথ, ওন্ড ও ড্যাডস ইন দ্য পার্ক। এ ছাড়া একে রাহুল ও ব্ল্যাক জ্যাং একসঙ্গে পারফর্ম করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X