তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পিএম
প্রিন্ট সংস্করণ

অপূর্বের গল্পে নায়িকা তটিনী

অপূর্বের গল্পে নায়িকা তটিনী

ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ের পাশাপাশি নাটকের জন্য গল্পও লেখেন তিনি। এর আগে তার লেখা ‘স্বপ্নের নীল পরী’, ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’ ,‘প্রোডাকশন নাম্বার এইট’সহ বেশকিছু নাটকের গল্প লিখে প্রশংসিত হন তিনি। এবার আরও দুটি গল্পে দুটি নাটক নির্মিত হয়েছে।

নাটক দুটি নির্মাণ করেছেন রুবেল হাসান। দুটি নাটকেরই চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন। একটি নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড (প্রচার হবে ক্লাব ইলেভেন এন্টারটেইনম্যান্টে) ও আরেকটি নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি (প্রচার হবে এসবিই ইউটিউব চ্যানেলে)। গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মাঝে এক দিন বিরতি দিয়ে গত দুদিন গাজীপুরের পুবাইলের একটি রিসোর্টে শুটিংয়ের মধ্য দিয়ে দুটি নাটকের কাজ শেষ করেছেন অপূর্ব ও তটিনী।

নতুন নাটক দুটি নিয়ে অপূর্ব বলেন, ‘দুটি নাটকই মূলত দর্শকের যেন ভালো লাগে, সে ভাবনা থেকে গল্প নিয়ে ভাবা। রুবেল, সিনেমাটোগ্রাফার কামরুল ইসলাম শুভসহ পুরো ইউনিট অনেক শ্রম দিয়েছে দুটি কাজই ভালো হওয়ার জন্য। আমার শতভাগ চেষ্টা তো থাকেই সবসময়। তটিনী আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে সেটা বোঝাই যাচ্ছে। দুটি কাজ নিয়েই আশাবাদী আমি।’

তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে অনেকদিন পর কাজ হওয়ায় একটু নার্ভাস ছিলাম আমি। অপূর্ব ভাই এমন একজন অভিনেতা, যার সঙ্গে আমাদের জেনারেশনের শিল্পীদের কাজ করতে পারাটা পরম ভালো লাগার। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ। তার সঙ্গে অভিনয় করলে অভিনয়ে স্কুলিংটা খুব ভালো হয়। এই দুটি নাটকে অভিনয় করেও আমি অভিনয়ে নতুন আরও অনেক কিছু শিখতে পেরেছি। এটাই অনেক বড় বিষয়। আর রুবেল ভাই এমন একজন পরিচালক, যিনি এডিটিংয়ের ওপর ভরসা করে নাটক নির্মাণ করেন না। প্রতিটি দৃশ্য ধারণের ক্ষেত্রে তার প্রস্তুতি থাকে।’

এক বছরের বেশি সময় আগে রুবেল হাসানের পরিচালনাতেই অপূর্বর সঙ্গে ‘বহিরাগত’ নাটকে অভিনয় করেছিলেন তটিনী। একই পরিচালকের পরিচালনায় ‘বহিরাগত’র পর অপূর্ব ও তটিনী একসঙ্গে দুটি নাটকের কাজ করলেন। তবে অপূর্ব ও তটিনী অভিনীত সর্বশেষ আলোচিত নাটক ছিল জাকারিয়া সৌখিনের ‘পথে হলো দেরী’। সেই নাটকটি দারুণ দর্শকপ্রিয়তা পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

১০

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

১১

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১২

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

১৩

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

১৪

জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ

১৫

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

১৬

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

১৭

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

১৮

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

২০
X