তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ধারাবাহিকে রত্না...

ধারাবাহিকে রত্না...

একটা সময় নিয়মিত সিনেমায় অভিনয় করতেন চিত্রনায়িকা রত্না। তবে মাঝেমধ্যে তিনি নাটকেও অভিনয় করতেন। গল্প ভালো হলে, চরিত্র ভালো লাগলে তিনি সেসব নাটকে অভিনয় করতেন। সেই ধারাবাহিকতায় রত্না এবারই প্রথম দীর্ঘ একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘রঙ্গের পাগল’।

নাটকটি নির্মাণ করছেন পাতলা খান। আপাতত এ ধারাবাহিকে অভিনয়ের কাজ নিয়েই ব্যস্ত আছেন রত্না। তিনি জানান, তার অভিনীত দুটি সিনেমার কাজ শেষ হয়ে আছে। সিনেমা দুটি হচ্ছে ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’ ও ‘পরাণ পাাখি’।

এদিকে আজ রত্নার জন্মদিন। পরিবারের সঙ্গেই কাটবে এবারের জন্মদিন। অন্যান্য সময় তিনি বেশ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করে থাকেন। কিন্তু এবার আর কোনো আয়োজন থাকছে না বলে জানান। রত্না বলেন, ‘আমি সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেছি। আমার ইচ্ছে আছে নিজেকে এখন এ বিষয়ের সঙ্গে সম্পৃক্ত থেকে ব্যস্ত রাখা। এখন যেমন গল্প ও চরিত্র ভালো লাগায় রঙ্গের পাগল ধারাবাহিকটিতে অভিনয় করছি, ঠিক তেমনি আরও ভালো গল্প পেলে অভিনয় করব। আর আজ আমার জন্মদিন। সবার কাছে দোয়া চাই। স্বামী, সংসার, সন্তান নিয়ে যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। দেশের সব মানুষের কল্যাণ হোক, এই শুভকামনা সবসময়।’

রত্নার প্রথম সিনেমা ‘কেন ভালোবাসলাম’। তবে কাজী হায়াতের ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় করে তিনি বেশি আলোচনায় আসেন। রত্না অভিনীত দর্শকপ্রিয় সিনেমা হচ্ছে—‘মরণ নিয়ে খেলা’, ‘পড়ে না চোখের পলক’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘নষ্ট’, ‘অঙ্ক’, ‘মন নিয়ে লুকোচুরি’, ‘সন্তান আমার অহংকার’, ‘ধোঁকা’, ‘সন্তানের মতো সন্তান’, ‘টাইম মেশিন’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X