তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৩:৩১ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১১:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

কেয়ার ‘ম্যাজিক মোমেন্ট’

কেয়ার ‘ম্যাজিক মোমেন্ট’

ছোট পর্দার বড় নাম অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ের ব্যস্ততা একটুও কমেনি তার। কিছুদিন আগেই নাটকের শুটিংয়ের জন্য মার্কিন মুলুকে পাড়ি জমান তিনি। এবার তিনি নাম লেখালেন আরও একটি নতুন নাটকে। যার শিরোনাম ‘ম্যাজিক মোমেন্ট’।

নাটকটি নির্মাণ করেছেন কেএম সোহাগ রানা। এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। নাটকটিতে কেয়ার বিপরীতে রয়েছেন তৌসিফ মাহবুব। আরও অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, তানজিম অনিক, এবি রোকনসহ অনেকে।

নতুন এই নাটক নিয়ে কেয়া পায়েল বলেন, ‘আমি নাটকে এখন আর আগের মতো ঢালাওভাবে কাজ করি না। গল্পনির্ভর কাজগুলোই প্রাধান্য দিই। সে জায়গা থেকেই ‘ম্যাজিক মোমেন্ট’ নাটকে কাজ করা। দুর্দান্ত একটি টিমের সঙ্গে কাজ করলাম। এ ছাড়া এমন সহশিল্পীদের সঙ্গে কাজ করতে কার না ভালো লাগে। গল্পেও আছে ভিন্নতা। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

এর আগে কেয়া-তৌসিফ ‘সুন্দরী’, ‘গুড ফর নাথিং’, ‘ও অন্তরা’, ‘ভিকি ভার্সেস নায়লা’, ‘পিতা মাতা সন্তান’, ‘ডিসটার্ব মি’, ‘পিরিতির ছেঁড়া খেতা’, ‘ডানপিটে’, ‘উড়াল পাখি’সহ বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X